ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত বেশ কয়েকজন শেরপুরের ঝিনাইগাতী বাজারে ভেজাল বীজ ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ব্যবসার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন ঝিনাইগাতীতে নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা বগুড়ায় তিন মাদক কারবারির জেল-জরিমানা রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ উৎসর্গ ফাউন্ডেশন পলাশ উপজেলা শাখার উদ্যোগে বিনা মূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি বাড়িতে আগুন, ঘরের মেঝে থেকে ‌স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় গোপালপুরের দুজন নিহত ঝিনাইগাতীতে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিজয় দিবসের শোভা যাত্রায় উজ্জীবিত ঘাটাইল বিএনপি

বিজয় মিছিল

১৭ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের আগের দিন মহান বিজয় দিবসে বড় ধরনের শান্তিপূর্ণ শোডাউন করলো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি। এর মধ্য দিয়ে আবারো প্রমাণ হলো বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট ওবায়দুল হক নাসিরের নেতৃত্বে ঘাটাইল উপজেলা বিএনপি সরকারের বিভিন্ন দমন পিড়নের পরও নতুন করে আবার উজ্জীবিত হয়েছে নতুন শক্তি নিয়ে। 

১৬ ডিসেম্বর শনিবার সকাল থেকেই বিএনপি এবং এর অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঘাটাইল পৌরর আমতলা নামক স্থানে একত্রিত হতে থাকেন। মুহূর্তেই এলাকাটি শত শত মানুষের পদভারে প্রকম্পিত হয়ে উঠে। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ঘাটাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে বিজয় দিবসের শ্রদ্ধা জানায়।

ঘাটাইল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতাকর্মীরা দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার নিশ্চিত করার দীপ্ত শপথ নেয়। শপথ বাক্য পাঠ করান পৌর বিএনপির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম।

দলীয় সূত্রে জানা যায়, ঘাটাইল বিএনপির সাংগঠনিক দায়িত্ব পাওয়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। প্রয়োজনে নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালী মিলিত হয়ে নানান দিক নির্দেশনা প্রদান করছেন। এরই ধারাবাহিকতায় ঘাটাইলে আজকে এই বিজয় শোভাযাত্রা।

ঘাটাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল বলেন, চলমান গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা,গ্রেপ্তার, বসতবাড়িতে তল্লাশিমূলক হয়রানি অব্যাহত রয়েছে। এর মধ্যেও অকুতোভয় নেতাকর্মীরা ও শত শত সাধারণ জনগণ ঘাটাইলের রাজপথে বেরিয়ে এসেছেন। বাংলাদেশে অবশ্যই গনতন্ত্রের জয় হবে এবং জনগণ ভোটাধিকার ফেরত পাবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন জানান, প্রতি বছরের মতো এবারও বিজয় দিবসে শোভাযাত্রা করলো ঘাটাইল বিএনপি। ভোটাধিকার, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার শপথে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

ওবায়দুলহক নাসির বলেন, স্বৈরাচারী সরকার পতনে সম্পূর্ণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একতরফা তফসিল বাতিল ও জোর করে ক্ষমতা দখলে রাখা সরকারের বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন অব্যাহত থাকবে। শুধু দলীয় নেতাকর্মীরাই নন, দেশের সাধারণ মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ার এই আন্দোলনে আমাদের সাথে রয়েছেন। এ সময় তিনি বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ ও সাধুবাদ জানান।

বিজয় শোভাযাত্রায় ঘাটাইল উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর