উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

কক্সবাজারে সৈকতে পর্যটকের ঢল

মহান বিজয় দিবসের ছুটিতে লাখো পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠেছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বিজয় দিবসের টানা ছুটিতে কক্সবাজারে ছুটে এসেছেন কয়েক লাখ পর্যটক।


শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সৈকতের বালিয়াড়িতে যতদূর চোখ যায় মানুষ আর মানুষ। দীর্ঘ বালিয়াড়িজুড়ে মানুষের স্রোতে যেন তিল ধারণের ঠাঁই নেই।


সৈকত ছাড়াও জেলার প্রায় সবগুলো পর্যটন স্পটে হাজারো পর্যটকের উপস্থিতিতে এখন প্রাণচঞ্চল। সেন্টমার্টিন দ্বীপ, মহেশখালী আদিনাথ মন্দির, হিমছড়ি, ইনানী, দরিয়ানগর, সোনাদিয়া, বঙ্গবন্ধু সাফারি পার্কসহ বিভিন্ন পর্যটন এলাকায় বিপুল পর্যটকের সমাগম রয়েছে। এছাড়াও কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট, রাখাইন পল্লী, বৌদ্ধ মন্দির ও রামুর বৌদ্ধ মন্দিরেও পর্যটকদের প্রচুর ভিড় দেখা গেছে।


ঢাকার মোহাম্মদপুর থেকে আসা পর্যটক ইয়াকুব আলী বলেন, পরিবার নিয়ে আজ সকালে কক্সবাজারে এসেছি। অনলাইনে রুম বুকিং দিয়েছিলাম। এখানে এসে খুব ভালো লাগছে। তবে খাবারের দাম ও যানবাহনে অতিরিক্ত দাম আদায় করছে বলে অভিযোগ তুলেন।


রাজশাহী থেকে আগত আফজাল হোসেন বলেন, সপরিবারে এসেছি। সুগন্ধা মোড়ের একটি হোটেলে উঠেছি। তবে এই পরিমাণ মানুষ হবে কল্পনাও করিনি। সেন্টমার্টিন যাওয়ার জন্য জাহাজের টিকিটের জন্য গিয়েছিলাম কিন্তু পাইনি।


আরেক পর্যটক লুনা বলেন, সৈকতের পাড়ে এসে ভালো লাগছে। কাল সেন্টমার্টিনও যাব। তবে এখানকার খাবার রেস্তোরাঁগুলোতে খাবারের দাম বেশি নেওয়া হচ্ছে।


এ বিষয়ে হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, হরতাল অবরোধের কারণে এতদিন লোকসানে জর্জরিত ছিল কক্সবাজার পর্যটক শিল্প। বিজয় দিবসের ছুটিতে কক্সবাজারে কয়েক লাখ পর্যটক এসেছে। শতভাগ রুম বুকিং। বিজয় দিবসে কয়েকশ কোটি টাকার ব্যবসা হবে।


টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, বিজয় দিবসের ছুটিতে কক্সবাজারে কয়েক লাখ পর্যটক ভ্রমণে এসেছেন। পর্যটন কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় আমরা সব সময়ই সজাগ আছি।

Tag
আরও খবর




6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে