দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ৩৭ টি আসনে প্রার্থী প্রত্যাহার করেছে আওয়ামী লীগ। এর মধ্যে ২৬টি আসন ছাড় দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে। সাতটি আসনে ১৪ দলীয় শরিকরা এবং বাকি চারটি আসন অন্যান্য দলগুলোকে।
আসনগুলো হলো
ঠাকুরগাঁও-৩, হাফিজ উদ্দিন আহমেদ; কিশোরগঞ্জ-৩, মুজিবুল হক চুন্নু; রংপুর-১, হোসেন মকবুল শাহরিয়ার; রংপুর-৩, জি এম কাদের; নীলফামারী-৪, আহসান আদেলুর রহমান; কুড়িগ্রাম-১, মুস্তাফিজ; কুড়িগ্রাম-২, পনির উদ্দিন আহমেদ; নারায়ণগঞ্জ-৫, সেলিম ওসমান; গাইবান্ধা-১, শামীম হায়দার পাটোয়ারী; গাইবান্ধা-২, মো. আব্দুর রশীদ সরকার; সিলেট-৩, মো. আতিকুর রহমান; নীলফামারী-৩, রানা মোহাম্মদ সোহেল; বগুড়া-৩, নুরুল ইসলাম তালুকদার; ব্রাহ্মণবাড়িয়া-২, আব্দুল হামিদ; চট্টগ্রাম-৮, সোলেমান আলম শেঠ; বগুড়া-২, শরীফুল ইসলাম জিন্নাহ; সাতক্ষীরা-২, মো. আশরাফুজ্জামান; ফেনী-৩, মাসুদ উদ্দিন চৌধুরী; চট্টগ্রাম-৫, আনিসুল ইসলাম মাহমুদ; পটুয়াখালী-১, রুহুল আমিন হাওলাদার; ময়মনসিংহ-৫, সালাহ উদ্দিন আহম্মেদ মুক্তি; ময়মনসিংহ-৮, ফখরুল ইমাম; পিরোজপুর-৩, মো. মাশরেকুল আজম রবি; হবিগঞ্জ-১, মো. আব্দুল মুনিম চৌধুরী; মানিকগঞ্জ-১, জহিরুল আলম রুবেল; বরিশাল-৩, গোলাম কিবরিয়া টিপু; রাজশাহী-২, ফজলে হোসেন বাদশা; সাতক্ষীরা-১, মোস্তফা লুৎফুল্লাহ আহসান; বরিশাল-২, রাশেদ খান মেনন; কুষ্টিয়া-২, হাসানুল হক ইনু; লক্ষ্মীপুর-৪, মোশাররফ হোসেন; বগুড়া-৪, রেজাউল করিম তানসেন এবং পিরোজপুর-২, আনোয়ার হোসেন মঞ্জু।
এছাড়া তরীকত ফেডারেশন, বাংলাদেশ সুপ্রিম পার্টি, কল্যাণ পার্টি ও তৃণমূল বিএনপিকে একটি করে আসন ছেড়ে দিলেও সেই আসনগুলো এখনো নিশ্চিত করেনি ক্ষমতাসীনরা। যদিও রোববার বিকেল ৪টার মধ্যে এগুলো সব চূড়ান্ত করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে।
৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে
২৭ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে
২৭ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩০ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩০ দিন ২৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৩৬ দিন ২ ঘন্টা ৬ মিনিট আগে