উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

টেকনাফে র‌্যাবের অভিযানে হত্যা ও মাদক মামলার দুই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ থানাধীন নাটমুড়াপাড়া ও নাজিরপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে হত্যা এবং মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দুইজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


গ্রেফতারকৃতরা হলেন,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড নাটমুড়া পাড়া নুরুল আমিনের ছেলে নূর কবির (৩৫) এবং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজির পাড়ার নুরুল ইসলামের মো. ইয়াকুব (৩৮)


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান,টেকনাফ থানার মামলা নং-৩৫, ২০১৭ সালের ২৪ অক্টোবরের জিআর নং-৭৮৬/১৭, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এবং টেকনাফ থানার মামলা নং ৪৪, তাং ১১/০৫/২০১৯, জিআর-৩৬৬/১৯, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(গ)/৪১ মোতাবেক পৃথক দুটি মামলায় ওয়ারেন্টভুক্ত দুইজন পলাতক আসামীকে গ্রেফতারের র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে।একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১৬ ডিসেম্বর) রাতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী নূর কবির (৩৫) এবং সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের পৃথক আরেকটি অভিযানে টেকনাফের নাজিরপাড়া এলাকা থেকে মোঃ ইয়াকুব (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদেরকে ওয়ারেন্টভুক্ত আসামী বলে স্বীকার করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। উল্লেখ্য, ২০১৭ সালে কথা কাটাকাটির জের ধরে টেকনাফের লেদায় আবু সিদ্দিককে ছুরিকাঘাত করার মাধ্যমে নৃশংসভাবে হত্যা করা হয়। গ্রেফতারকৃত নুরুল কবির এই চাঞ্চল্যকর আবু সিদ্দিক হত্যা মামলার এজাহারনামীয় ৫নং আসামী এবং ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে অবস্থান করছিল বলে জানায়।


তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর