জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে চুড়ান্ত প্রার্থী হিসেবে ৩০ জন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে চুড়ান্ত প্রার্থী হিসেবে ৩০ জন



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে চুড়ান্ত প্রার্থী হিসেবে ৩০ জন সোমবার প্রতীক বরাদ্দের পর ভোটের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) ১০ জন, সাতক্ষীরা-২ (সদর) আসন ৭ জন, সাতক্ষীরা-৩ আশাশুনি-দেবহাটা-কালিগঞ্জ আংশিক) ৬ জন এবং সাতক্ষীরা-৪ আসন (শ্যামনগর- কালিগঞ্জ আংশিক) আসনে ৭ জন। রিটার্নিং অফিসারের কার্যলয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


চুড়ান্ত প্রার্থীরা হলেন, সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ, স্বতন্ত্র জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, স্বতন্ত্র তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, স্বতন্ত্র জেলা আওয়ামী লীগের সদস্য এসএম মুজিবুর রহমান, জাতীয় পার্টির সৈয়দ দীদার বখৎ, তৃণমূল বিএনপির সুমি ইসলাম, মুক্তিজোটের শেখ মোঃ আলমগীর, স্বতন্ত্র মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের ইয়াররুল ইসলাম।


সাতক্ষীরা-২ (সদর) আসনে স্বতন্ত্র মীর মোস্তাক আহমেদ রবি-এমপি, স্বতন্ত্র মো.আফসার আলী, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনএমের মোঃ কামরুজ্জামান বুলু, স্বতন্ত্র এনছান বাহার বুলবুল, জাতীয় পার্টির মোঃ আশরাফুজ্জামান এবং তৃণমূল বিএনপির ফারহান মেহেদী মনোনয়নপত্র দাখিল করেছেন।


সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম রুহুল হক, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম-এল) শেখ তরিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোঃ আব্দুল হামিদ, জাকের পার্টির মোঃ মঞ্জুর হোসান, তৃণমূল বিএনপির রুবেল হোসেন ও জাতীয় পার্টির মোঃ আলিফ হোসেন।


সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে তৃণমুল বিএনপির আসলাম আল মেহেদী, বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আতাউল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এইচএম গোলাম রেজা, স্বতন্ত্র মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শেখ ইকরামুল ও জাতীয় পার্টির মোঃ মাহবুবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।

Tag
আরও খবর