আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে হাইকোর্টেও বাতিল শামীম হকের প্রার্থিতা

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল বহাল থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

এর ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না শামীম হক।

আজ (১৮/১২/২০২৩) সোমবার বিচারপতি ইকবাল কবীর ও মনিরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ দ্বৈত নাগরিকত্ব থাকায় এ আদেশ দেন।

দ্বৈত নাগরিকত্বের কারণে শুক্রবার নির্বাচন কমিশনের আপিল শুনানিতে শামীম হকের প্রার্থিতা বাতিল করা হয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। 

এর আগে, ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ ও আওয়ামী লীগের প্রার্থী শামীম হক একে অপরের প্রার্থিতা বাতিল চেয়ে পাল্টাপাল্টি আপিল করেছিলেন নির্বাচন কমিশনে। তাদের দু’জনের বিরুদ্ধেই দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ছিল। শামীম হকের দাবি, আজাদ যুক্তরাষ্ট্রের নাগরিক। আর এ কে আজাদের দাবি, শামীমের নাগরিকত্ব আছে নেদারল্যান্ডের।

পরে নির্বাচন কমিশন অভিযোগের সত্যতা না পাওয়ায় এ কে আজাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করে এবং শামীম হকের প্রার্থিতা বাতিল করেন।


Tag
আরও খবর