উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

চকরিয়ায় বাড়ির উঠানে ধান মাড়াই করতে গিয়ে হাতির আক্রমণে কৃষক নিহত

কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়ির উঠানে ধান মাড়াই করতে গিয়ে দলছুট বন্যহাতির আক্রমণে কবির আহমদ (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে ।


রবিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহওমর নগর এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত কৃষক কবির আহমদ ওই এলাকার মৃত আলী আহমদের ছেলে।


কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন হাতির আক্রমণে কৃষক নিহত হওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।


স্থানীয় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, রবিবার রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির উঠানে ধান মাড়াই করছিল কৃষক কবির আহমদ। এসময় আকস্মিকভাবে দলছুট একটি বন্যহাতি এসে পেছনে শুঁড় দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধ কৃষকের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


Tag
আরও খবর