ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

টেকনাফে র‌্যাবের অভিযানে দেড় লাখ পিস ইয়াবাসহ আটক-১

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজার এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।


গ্রেফতারকৃত হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগা পাড়া গ্রামের নুর হোসেনের ছেলে


হেলাল উদ্দিন (৩২)।গ্রেফতারকৃত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


১৮ ডিসেম্বর(সোমবার)রাত সাড়ে ১১টার সময়


কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে জনৈক আলী হোছেনের ভাঙ্গারীর দোকান এর সামনে এ অভিযান চালানো হয়।


এ ব্যাপারে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী সত্যতা নিশ্চিত করেন।


তিনি আরো বলেন টেকনাফ উপজেলার হ্নীলা বাজার এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে ভাঙ্গারী দোকানে অভিযান চালানো সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করতে সক্ষম হয়। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী একটি প্লাষ্টিকের বস্তা থেকে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারী পলাতক আসামীদের সহিত যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। দীর্ঘদিন যাবত তারা বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী মিয়ানমার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করতো। পলাতক মাদক কারবারীদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহসহ গ্রেফতার অভিযান অব্যাহত আছে।


Tag
আরও খবর