উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

আরসার মাধ্যমে মিয়ানমারে সামরিক ট্রেনিং নিচ্ছে ৫০০ রোহিঙ্গা- র‍্যাব

কথিত সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি- আরসার মাধ্যমে সামরিক ট্রেনিংয়ের জন্য ৫০০ রোহিঙ্গা মিয়ানমারে অবস্থান করছে। যারা এসব ট্রেনিংয়ে যায় তাদের দেয়া হয় অর্থ সহায়তা।


রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনা করতে যাওয়া বৈঠক থেকে ৪ আরসা সদস্যকে আটকের পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে র‍্যাব ১৫।



কিছু দিনের মধ্যে রোহিঙ্গা আশ্রয় শিবিরে বড় ধরনের নাশকতার বিষয়ে জামতলী ১৫ নং ক্যাম্পে গোপন বৈঠক করছিলো কথিত সন্ত্রাসী গোষ্ঠী আরসা । রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিষয়টি জানতে পেরে ক্যাম্পে অভিযানে যায় র‍্যাব। এসময় আরসার সাথে গোলাগুলি হয় বলে দাবী করে র‍্যাব।


সোমবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে চার আরসা সদস্যকে আটক করার দাবী করেছে র‍্যাব। এনিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে সংবাদ সম্মেলন করে র‍্যাব-১৫।





সংবাদ সম্মেলনে র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের অভ্যন্তরে ব্যস্ত থাকবে এ ধারণা থেকেই আরসা নাশকতার পরিকল্পনা করছিলো। গত বেশ কিছু দিন ধরে রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক কথিত সন্ত্রাসী গোষ্ঠী আরসা এই নাশকতার পরিকল্পনা করে আসছিলো। নির্বাচনের পূর্বে আশ্রয় শিবিরে নিজেদের অবস্থান ধরে রাখতেই এ পরিকল্পনা করছিলো আরসা।


আরসার টর্চার সেল প্রধান ওসমান ওরফে সালমান মুরব্বির মাধ্যমে ইতোমধ্যে ট্রেনিংয়ের জন্য ৫০০ রোহিঙ্গা মিয়ানমারে অবস্থান করছে বলে জানায় র‍্যাবের এ কর্মকর্তা।


র‍্যাব-১৫ অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, চলতি বছর র‍্যাবের হাতে প্রায় ৭৬ জন আরসা সদস্যকে গ্রেফতার এবং তাদের অভ্যন্তরীণ কোন্দলে বেশ কিছু সংখ্যাক আরসা নেতা মারা যাওয়ার পর ক্যাম্পে আরসা দূর্বল হয়ে পড়েছে।


আটককৃতরা হলেন আরসার সমস্ত ক্যাম্পের ক্যাশিয়ার মো ইউনুস প্রকাশ মাস্টার ইউনুস , মফিজুর রহমান প্রকাশ মুজিয়া , এনায়েত উল্লাহ, মোহাম্মদ জাবের প্রকাশ আমান উল্লাহ।


ওই অভিযানে ৫টি দেশি-বিদেশি অস্ত্র, ককটেল সদৃশ বস্তুসহ সন্ত্রাসী কাজে ব্যবহৃত সরাঞ্জাম উদ্ধার করে র‍্যাব।

Tag
আরও খবর