ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চন্দনাইশে গণসংযোগে গিয়ে জনতার স্বতঃস্ফূর্ত ভালোবাসায় সিক্ত আবদুল জব্বার

গণসংযোগে নেতৃত্ব দিচ্ছেন আবদুল জব্বার চৌধুরী


চট্টগ্রাম-১৪, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার নাগরিক কমিটির স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. আবদুল জব্বার চৌধুরী চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ড বদুরপাড়া থেকে শুরু করে চন্দনাইশ সদর, হারলার নয়া হাট, জিহস ফকির পাড়া, দক্ষিণ গাছবাড়িয়া, কলঘর হয়ে গাছবাড়িয়ার কলেজ গেইট পর্যন্ত ব্যাপক গণসংযোগ করেছেন। ১৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে  গণসংযোগকালে তার আ’লীগের নেতাকর্মী ছাড়াও স্থানীয় অসংখ্য জনতা তার সাথে স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে পথচারীরাও তৃণমূলের মাটির মানুষের প্রিয় নেতা জব্বারকে হাত নেড়ে শুভেচ্ছা জানায়।


এ সময় স্থানীয় জনতা ফুলের মালা দিয়ে আবদুল জব্বার চৌধুরীকে বরণ করে নেয়। ঘরবাড়ি থেকে বেরিয়ে এসে অসংখ্য নারী-পুরুষ ট্রাক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার প্রতিশ্রæতি দেন এবং বিপুল ভোটে এই জনপ্রিয় নেতাকে নির্বাচিত করবে বলে আশ্বাস দেয় সর্বস্তরের জনতা। তিনি জনগণের দুঃখ-দুর্দশার কথা শোনেন। এসময় তিনি চন্দনাইশ-সাতকানিয়া বাসীকে বিগত উন্নয়ন বঞ্চিত জনগণের ভোটে নির্বাচিত প্রার্থীর হাতে সেবকের দায়িত্ব তুলে দিতে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত সকলকে ধৈর্য ধারণের অনুরোধ করেন। সেই সাথে বিরোধী সমর্থকদের পাতানো ফাঁদে পা না দিয়ে যেকোন উস্কানী থেকে বিরত থাকতে বলেন। তার গণসংযোগে হামলার পরিকল্পনা প্রশাসনিক তৎপরতায় তা বাঞ্চাল হয়ে যাওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানায়।


এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দক্ষিন জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম খান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, গাছবাড়িয়া কলেজের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী, আ’লীগ নেতা যথাক্রমে, আবুল কালাম, শওকত হোসেন ফিরোজ, নাছির, আমীর মো সাইফদ্দিন চৌ, কমিশনার মোজাম্মেল হকসহ ছাত্রলীগ, যুবলীগ ও আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর