ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ট্রেনের টিকিট কালোবাজারির ছায়া তদন্ত শুরু করেছে র‍্যাব

কক্সবাজার – ঢাকা রেলের টিকিট কালোবাজারি নিয়ে টিটিএনে প্রচারিত প্রতিবেদনের উপর আদালত কর্তৃক স্বপ্রণোদিত হয়ে দায়ের করা মামলার প্রেক্ষিতে তদন্তের কাজ শুরু করেছে র‍্যাব।


এ বিষয়ে র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, আদালতের নির্দেশ পেয়ে মামলাটি তদন্তের জন্য র‍্যাব সদর দপ্তরে নথি পত্র পাঠানো হয়েছে।



মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর) র‍্যাব-১৫ অধিনায়ক সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর আরো বলেন, ইতোমধ্যে ছায়া তদন্ত শুরু করেছে র‍্যাব।


বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে টিকেট শেষ হওয়ার খবরটি আসলেই সন্দেহজনক বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।


গেলো শুক্রবার ”কক্সবাজারে রেলের টিকিট কালোবাজারির সন্ধান” শিরোনামে প্রচারিত ওই প্রতিবেদন পর্যালোচনা করে রোববার মামলাটি দায়ের হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যার আদালতে।



এরপ্রেক্ষিতে আগামী ১৫ দিনের মধ্যে র‍্যাবকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Tag
আরও খবর