শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফে পৃথক অভিযানে ৮২হাজার ইয়াবা বোঝাই কাঠের নৌকা ও প্রাইভেট কার জব্দ ; চালক গ্রেফতার

টেকনাফে বিজিবি জওয়ানদের পৃথক অভিযানে ৮২হাজার ইয়াবা বোঝাই কাঠের নৌকা ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। মাদক পাচারের দায়ে প্রাইভেট কারের চালককে গ্রেফতার করা হয়েছে। 


সুত্র জানায়,১৯ডিসেম্বর ভোররাত ৪টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির চোরাচালান প্রতিরোধ টহল দল মিয়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বিওপি হতে বিআরএম-৬ প্রায় ১কিঃমিঃ উত্তর-পূর্বদিকে মিজ্জির জোড়া নামক স্থানে গিয়ে দুইভাগে বিভক্ত হয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলী অবস্থান গ্রহণের পর নাফনদীতে নৌটহল জোরদার করে। কিছুক্ষণ পর ৪জন ব্যক্তিকে ১টি কাঠের নৌকা নিয়ে ৩শ গজ বাংলাদেশ অভ্যন্তরে মিজ্জির জোড়ায় প্রবেশ করতে দেখে বিজিবি জওয়ানেরা দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে নদীতে লাফ দিয়ে সাঁতার কেটে মিয়ানমার সীমান্তে চলে যায়। পরে টহল দল ঘটনাস্থলে গিয়ে নৌকাটি জব্দ করে তল্লাশী চালিয়ে নৌকার পাটাতনে অভিনব কায়দায় লুকানো ৬০হাজার পিস ইয়াবার চালান জব্দ করে। 



অপরদিকে একই দিন সকাল ১০টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শীলখালী অস্থায়ী চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার (চট্টমেট্টো-খ-১১-০৫৭১) শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরে উক্ত প্রাইভেটকার তল্লাশীকালীন চালকের আচরণ সন্দেহজনক এবং পূর্ব হতেই প্রাপ্ত তথ্যমতে সন্দেহভাজন প্রাইভেটকার মিলে যাওয়ায় চালককে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা তল্লাশী ও জিজ্ঞাসাবাদ করা হয়। পরে উক্ত চালকের স্বীকারোক্তিতে প্রাইভেট কারের পিছনের সীটের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২২হাজার ইয়াবা উদ্ধার করে চালক টেকনাফ পুরান পল্লান পাড়ার রহমত উল্লাহর পুত্র মোঃ ইসামঈল (২৫) কে গ্রেফতার করা হয়। এছাড়া আটককৃত আসামী হতে মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেট কার ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।


টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন (বিজিবিএমএস) জানান, ইয়াবা বোঝাই প্রাইভেট কারসহ আটক আসামীকে জব্দকৃত ইয়াবা, প্রাইভেটকার এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীনের পাশাপাশি ইয়াবা বোঝাই কাঠের নৌকা জব্দের ঘটনায় সম্পৃক্ত চোরাকারবারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য ব্যাটালিয়ন সদরের গোয়েন্দা কার্য্যক্রম অব্যাহত রয়েছে। ###

Tag
আরও খবর