ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

কক্সবাজার-৪: আচরণ বিধি না মেনে পোস্টার ছাপলেন তৃণমূল বিএনপির প্রার্থী

কিংস পার্টি খ্যাত বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে আলোচনায় থাকা তৃণমূল বিএনপির মনোনয়ন নিয়ে আলোচিত সংসদীয় আসন উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) থেকে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন মুজিবুল হক চৌধুরী।


দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশন নির্দেশিত আচরণ বিধি না মেনে ছাপানো পোস্টার নিয়েই প্রচারণায় নেমেছেন তিনি।


বিধিমালার ১৫ নম্বর নির্দেশনা অনুযায়ী, কোন রাজনৈতিক দলের প্রার্থী পোস্টারে নিজের ছবি, দলীয় প্রধান ও প্রতীক ব্যতিত অন্য কোনো ছবি ছাপাতে পারবেন না। এছাড়াও একই নির্দেশনায় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ছবির আকার

(৬০×৪৫) সেন্টিমিটার।


অথচ ছুটি কাটানোর নামে রি-এন্ট্রি ভিসায় দেশে এসে নির্বাচনে অংশ নেওয়া সৌদি আরবের এই প্রবাসী পোস্টারে ব্যবহার করেছেন প্রয়াত প্রতিষ্ঠাতা ব্যরিস্টার নাজমুল হুদা সহ তার দলের চার নেতার ছবি।


সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় প্রচারণার কাজে ব্যবহৃত পোস্টারটির উপর অংশের বামপাশে দেখা গেছে দলীয় প্রতিষ্ঠাতার ছবি ও তার নিচে দলের চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী,নির্বাহী চেয়ারপার্সন অন্তরা হুদা এবং মহাসচিব তৈমুর আলম খন্দকারের ছবি (যথাক্রমে)।


এছাড়াও এসব ছবি ব্যবহার করার ক্ষেত্রে মানা হয়নি আচরণ বিধিতে নির্দিষ্ট করে দেওয়া আকারও।


আচরণ বিধি লঙ্ঘনের ব্যাপারে জানতে চেয়ে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও রিসিভ করেননি কক্সবাজার জেলা তৃণমূল বিএনপির সহ সভাপতি মুজিবুল হক চৌধুরী।


স্থানীয় রাজনীতিতে একেবারেই অপরিচিত মুখ প্রবাসে একসময় বিএনপির রাজনীতির সাথে তিনি জড়িত ছিলেন বলে জনশ্রুতি আছে।


আচরণ বিধি লঙ্ঘন প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান জানান, কোন প্রার্থী আচরণ বিধিমালা অনুসরণ না করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর