দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা

যশোরের অভয়নগরের মাঠে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা এবছর সরিষা আবাদ বাড়াই মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হবে বলছেন কৃষি বিভাগ। 

অভয়নগরের বিভিন্ন মাঠঘাট  এখন হলুদ রঙে মাতোয়ারা। যত দূর চোখ যায় হলুদ আর হলুদ। দেখলেই মন ভরে যায়। আর হলুদ ফুলে সুশোভিত মাঠে পাখা মেলেছে মৌমাছি-ভ্রমর। তাদের গুঞ্জনে কৃষকের মনও আনন্দিত। 

অভয়নগরে সরিষা ফুলকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন এলাকা থেকে মধু সংগ্রহের জন্য এসেছেন মধুচাষিরা। তারা মধু সংগ্রহের মহোৎসবে মেতে উঠেছে। মৌমাছির বাক্স স্থাপন করে ব্যস্ত সময় পার করছেন তারা।

কৃষি বিভাগ সূত্রে জানা যায় , সরিষা খেতে মধু উৎপাদন যত বেশি হবে মৌমাছির দ্বারা ফুলে ফুলে পরাগায়ন তত বেশি ঘটবে। ফলে সরিষার উৎপাদনও বাড়বে। উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী  গ্রামে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করতে এসেছেন মৌচাষি সামিমুল আক্তার  । ২৮ বক্সে ২০০টির অধিক চাক আছে তার, সপ্তাহে দুই মন মতে মধুপান তিনি।বক্সের ভেতরে কাঠের তৈরি ফ্রেমের সঙ্গে মোম দিয়ে বানানো এক ধরনের সিট বিশেষ কায়দায় লাগানো থাকে। পরে বাক্সগুলো সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়। পাশাপাশি বাক্সগুলোর ভেতরে দেওয়া হয় রানি মৌমাছি।

যাকে ঘিরে আনাগোনা করে হাজারো পুরুষ মৌমাছি। রানির আকর্ষণে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছিরা। একটি রানি মৌমাছির বিপরীতে প্রায় তিন হাজারের মতো পুরুষ মৌমাছি থাকে একেকটি বাক্সে।

সামিউল আক্তার বলেন অন্যান্য বছরের মতো এবার মধু কম হচ্ছে, তবে এখনও যে ফুল আছে আল্লাহ দিলে বেশ কিছু মধু পাওয়া যাবে। উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন বলেন, সরিষার আবাদ যেহেতু বেশি হয়েছে, সেহেতু মধুও যথেষ্ট পাওয়া যাবে বলে আসা করা যায়। এছাড়াও মধু সংগ্রহের জন্য বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছেন বলে জানান। অনেককেই  মাঠ থেকে মুধু ক্রয় করে নিয়ে যেতে দেখা যায়। এছাড়াও অনেক পাইকারী ভাবে মধু সংগ্রহ করছেন। এলাকার ভ্রম্যমান মধু ব্যবসায়ী  আব্দুস সাত্তার মোড়ল বলেন প্রতি  বছর  এলাকার  মৌচাষি জসিমউদদীনের নিকট থেকে মধু পাইকারি কিনে ভ্যান গাড়িতে করে বিক্রয় করি, গ্রাম ও শহরের মানুষ খুবই আগ্রহভরে ক্রয় করে থাকে,তাতে বেশ লাভবান হয়।

Tag
আরও খবর