ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

পুরানগড়ে জব্বারের ট্রাক মার্কার পক্ষে অবিশ্বাস্য গণজোয়ার সৃষ্টি


চট্টগ্রাম- ১৪ আসনে সাতকানিয়ার আংশিক এলাকাধীন পুরানগড়-বাজালিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে মো. আবদুল জব্বার চৌধুরীর মার্কা ট্রাক প্রতীককে নির্বাচিত করার লক্ষে অবিশ্বাস্য গণজোয়ার দেখা গিয়েছে। এ সময় আবদুল জব্বার চৌধুরী বলেন, বিগত সাংসদ দ্বিমুখী নীতি অবলম্বন করায় উন্নয়ন বঞ্চিত হয়েছে। তাই এমপির বিরুদ্ধে সময়মতোই জনবিস্ফোরণের এই দিনে সর্বপ্রথম অবহেলিত জনগণের কথা গুরুত্বদিয়ে নির্বাচিত হওয়ার পর সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। বিগত সাংসদ সিন্ডিকেটের মাধ্যমে পুরানগড় এলাকায় একজন ব্যক্তিকে ১ শত ৮৬টি প্রকল্প দিলেও সাধারণ জনগণের দোরগোড়ায় সেবা না পৌছার সমালোচনা করেন তিনি। বৈষম্যমূলক আচরণ করে বিগত সাংসদ পুরানগড় এলাকার আয়ুব নামের একজন পুলিশের এসপি পদের ব্যক্তিকে চন্দনাইশের ওসি ট্রান্সফারের জড়িত থাকার মিথ্যা অভিযোগের দায়ে খাগড়াছড়ি বদলী করে যাচাই-বাছাই না করে এই ধরনের অন্যায় কাজ করে নিজের রাজনৈতিক বিচক্ষণহীনতার পরিচয় দেয়ায় পুরানগড়বাসী নিকট বিচার দিয়ে যান তিনি। এলাকাবাসীকে নির্ভয়ে নিঃসন্দেহে, কোন হুমকির নিকট মাথানত না করে কেন্দ্রে গিয়ে ট্রাক মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন তিনি। ব্যালট পেপার ছিনতাই করে আগের রাতের ভোট হলে সারা বিশ্বের নিকট বাংলাদেশের সম্মান নষ্ট হবে, তাই এলাকাবাসীর সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  


বুধবার (২০ ডিসেম্বর) সকালে পুরানগড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক কমিটির স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরীর সমর্থনে গণ সংযোগে নেতৃত্ব প্রদানকালে সংক্ষিপ্ত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। দক্ষিণ জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আমানুর রশিদ (হিরু)’র আয়োজনে ও সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরানগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেদ হোসেন দুলু সিকদার, চন্দনাইশ উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দীন, যুব ও ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ আল নোমান বেগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নোমান আল বায়েজিদ, আ’লীগ নেতা নবী খান, আক্তার উদ্দিন চৌধুরী, এবি এম ইউচুপ,  ইউপি সদস্য যথাক্রমে মো. ফরিদ, দিদারুল আলম, আবু তাহেরসহ দলের অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর