দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে প্রতিবন্ধীদের মাঝে পূনর্বাসন সহায়তা ও সহায়ক উপকরণ বিতরণ

‘প্রয়োজনীয় সহায়তা পেলে প্রতিবন্ধীরাও হতে পারে দক্ষ জনশক্তি’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে প্রতিবন্ধীদের মাঝে পূনর্বাসন সহায়তা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের বাস্তবায়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহায়তায়  বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ে নগদ অর্থ ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক (কার্যক্রম) আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। স্বাগত বক্তব্য রাখেন, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) ও প্রতিবন্ধী পূনর্বাসন প্রকল্পের ফোকাল পারসন এস এম ফারুক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ফিজিওথেরাপিস্ট জাহাঙ্গীর হোসেন।

প্রকল্পের ফোকাল পারসন এস এম ফারুক হোসেন জানান, ২০২৩-২০২৪ সালের বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রকল্পভূক্ত ১১তম কিস্তির অর্থায়নে প্রতিবন্ধী ১৫জন ব্যক্তি/ অভিভাবককে ১০ হাজার করে মোট এক লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। একই প্রকল্পের আওতায় ৮জন প্রতিবন্ধী শিশু/ ব্যক্তিকে একটি করে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

Tag
আরও খবর