জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

চট্টগ্রাম পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী শামসুল হক চৌধুরী এমপি গাড়িতে হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন





চট্টগ্রাম পটিয়ায় নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী ও তার অনুসারীদের সহিংস আচরণ,গাড়িতে  হামলা ভাংচুর ও প্রচারণায় বাধা প্রদানের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন  করেছেন   স্বতন্ত্র প্রার্থী হুইপ শামসুল হক চৌধুরী এমপি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হুইপ শামসুল হক চৌধুরী এমপি লিখিত বক্তব্যে বলেন,  নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম উস্কানিমূলক ও বিষোদগারমূলক বিভিন্ন বক্তব্য দিচ্ছেন সভা-সমাবেশে। আমার নেতা-কর্মিদের ওপর হামলা করা, তাদের মাঠে নামতে না দেয়ার নির্দেশমূলক বক্তব্য দিচ্ছেন। ওনার সঙ্গে কিছু চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ সুবিধাভোগী শ্রেণি জুটেছে। সন্ত্রাসীরা পটিয়ায় রীতিমতো তান্ডব শুরু করেছেন গত কয়েক সপ্তাহ ধরে। বুধবার কাশিয়াইশ ইউনিয়নে গণসংযোগে গেলে তারা আমার প্রচারণার ৬-৭টি গাড়ির টায়ার কেটে দেয়। প্রকাশ্যে দিবালোকে রাম দা, কিরিচ ও আগ্নেয়াস্ত্র নিয়ে এসে হামলা চালায়। এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। একজন ইউপি চেয়ারম্যান এ হামলায় নেতৃত্ব দেন। আমরা এইসকল ঘটনা নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি এবং একটি ঘটনার ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে।
তিনি   আশঙ্কা প্রকাশ করে আরো বলেন, তারা আমাকে ফাঁসানোর জন্য নিজেদের অফিস, ভাংচুর, অগ্নিসংযোগ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরসহ নানা প্রতিক্রিয়াশীল কর্মকান্ড ঘটানোর পরিকল্পনা করছে, আমি সেটা নিয়ে জিডি করবো। যতকিছুই তারা করুক, আমাকে নির্বাচন থেকে বিরত রাখতে পারবেনা। জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচিত করুক, আমার কোনো দুঃখ নেই। তিনি প্রশাসনকে নিরপেক্ষ থেকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহবান জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা পরিষদ সদস্য দেবব্রদ দাশ দেবু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য, কোলাগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবু ছালেহ চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর খালেদ, ব্যাংকার ওমর সুলতান চৌধুরী।

আরও খবর