ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: কক্সবাজারে চার আসনে জোর প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি আসনে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। পাড়া-মহল্লা,হাটে-বাজারে পোস্টার-লিফলেট, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।

ভোটাররাও কাকে ভোট দিবেন তা নিয়ে আলোচনায় মেতে উঠেছেন। প্রার্থীরা গণসংযোগের সময় নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

জেলার চারটি আসনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ২৪ জন বৈধ প্রার্থী প্রতীক নিয়ে মাঠে রয়েছে। কক্সবাজার-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী না থাকলেও কক্সবাজার-২ আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনিত প্রার্থী সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও কক্সবাজার-৪ আসনে সংসদ সদস্য শাহীন আক্তার জনসংযোগ,সভা-সমাবেশে ব্যস্থ সময় পার করছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন সবধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। আচরণবিধি প্রতিপালণে ১২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।

Tag
আরও খবর