খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

মামলার জামিনে এসে সাংবাদিক পরিবারের চলাচল পথ বন্ধ করে অবরুদ্ধ


রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আব্বাস হোসাইন আফতাবকে হুমকি দেয়ার মামলার আসামী রহিম উদ্দিন (২৪) জামিনে এসে সাংবাদিক পরিবারের চলাচলের পথ বন্ধ করে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত করে সাংবাদিক পরিবারকে। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দুইঘন্টা অবরুদ্ধ ছিল পরিবারটি। এই সময় ঘরের আশেপাশে অভিযুক্ত ব্যক্তি দলবল নিয়ে ভয়-ভীতি দেখিয়ে মহড়া দেয়।  রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।  


ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, সকালে পরিবারের সব পুরুষ সদস্য বাইরে ব্যক্তিগত কাজে বের হয়। তারা বের হওয়ার সাথে সাথে রহিম উদ্দিনের নেতৃত্বে কয়েকজন মিলে সাংবাদিক পরিবারের চলাচলের পথে খুঁটি পুঁতে ঘেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে। দুই ঘন্টা অবরুদ্ধ থাকার পর খবর পেয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ ও পৌরসভার কাউন্সিলরের হস্তক্ষেপে অভিযুক্তরা নিজেরা ঘেড়া তুলে নেয়।


অভিযুক্ত রহিম উদ্দিনের পিতা ফজলুল কবির বলেন, “ আমার ছেলেকে মামলা দিয়ে গ্রেপ্তার করানোর কারনে চলাচলের পথ বন্ধ করেছি।” 


চাইলে তিনি বলেন, ২০ বছর ধরে সাংবাদিক পরিবার ওই রাস্তা দিয়ে চলাচল করার কথা স্বীকার করলেও চলাচলের পথটি তাদের দাবি করেন।


রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর কপিল উদ্দিন সিকদার বলেন, “ দীর্ঘদিন ধরে চলাচলের পথ হঠাৎ করে বন্ধ করে দেয়া অমানবিক। ফজলুল কবির গং চলাচলের পথটি তাদের দাবি করছে। দুই পক্ষের সাথে বৈঠকে বসবো।” 


এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) মো. মাঈন উদ্দিন বলেন,“ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘেড়া-বেড়া তুলে দিই।” 


উল্লেখ্য ১৪ ডিসেম্বর উপজেলার রোয়াজারহাট এলাকা থেকে রহিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।  এর আগে সাংবাদিক আব্বাস হোসাইন আফতাবকে হুমকি দেয়ার কারনে তিনি থানায় রহিমকে বিবাদী করে সাধারণ ডায়রি (জিডি) করেন। ওই জিডির সত্যতা পাওয়ায় পুলিশ আদালতে প্রসিকিউশন দেন।  মামলায় আসামী  রহিমের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।

সাংবাদিক আব্বাস হোসাইন বলেন, " গত বছরের শেষের দিকে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে আসামী রহিম উদ্দিন দলবল নিয়ে একাধিবার আমার ওপর হামলার চেষ্টা চালায় ও প্রাণনাশের হুমকি দেয়। এই ব্যাপারে আমি রহিম উদ্দিনসহ ৭ জনের বিরুদ্ধে থানায় জিডি করি। এসব জিডির সত্যতা পাওয়ায় পুলিশ আদালতে প্রসিকিউশন দেন। মামলা দুটি আদালতে বিচারাধীন রয়েছে। গত ১৮ জুলাই বাদী আব্বাসকে পূর্ব বিরোধের জের ধরে প্রাণনাশের হুমকি দেয় আসামী রহিম। পরে তিনি ২৪ জুলাই থানায় সাধারণ ডায়রি করেন। পুলিশের তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ২০ সেপ্টেম্বর তদন্তকারি কর্মকর্তা আদালতে জিডির প্রসিকিউশন পাঠান। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

Tag
আরও খবর