কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

এনিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন বাতিল চায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-12-2023 01:11:13 pm


◾আর এস মাহমুদ হাসান : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিধিবহির্ভূত 'বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন-২০২৩' প্রণয়নের নীতিগত সিদ্ধান্ত প্রত্যাহারে দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি করে শিক্ষার্থীরা। বেলা ২.৩০ টার দিকে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে একাডেমিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


সমাবেশে বক্তারা বলেন, "বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) এর আপত্তি উপেক্ষা করে একটি স্বার্থন্বেষী গোষ্ঠী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিদায়ী সচিব ড. নাহিদ রশীদ কর্তৃক 'বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন-২০২৩' প্রণয়নের উদ্যোগ স্পষ্টত উদ্দেশ্য প্রণোদিত, যার কোন যৌক্তিকতা নেই। বাংলাদেশের ভেটেরিনারি শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য অবৈধভাবে 'এনিমেল হাজবেন্ড্রি আইন-২০২৩' গঠনের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। অবিলম্বে এই আইন বাতিল করতে হবে, আমরা এই আইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই"।


এএসভিএম বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর ডা. হুর-ই-জান্নাত জ্যোতি বলেন, "সমগ্র বিশ্ব ভেটেরিনারি একটি সমাদৃত পেশা। আমাদের দেশে ১৪ টি ক্যাম্পাস থেকে ভেটেরিনারি গ্রাজুয়েট বের হয়, আর মাত্র দুইটা ক্যাম্পাস থেকে এনিম্যাল হাজবেন্ড্রি গ্রাজুয়েট বের হয়। এই অল্পকিছু শিক্ষার্থীদের জন্য একটা স্বতন্ত্র কাউন্সিলের কোন প্রয়োজন নেই। এতদিন এর প্রয়োজন অনুধাবন হয়নি আজ হঠাৎ করে নীরবে নিভৃতে সব পাস হয়ে যাচ্ছে এটা আসলে অদূর ভবিষ্যতে বড় ধরনের সমস্যার সৃষ্টি করবে। নতুন করে আরেকটি কাউন্সিল গঠন করার কোন যৌতিকতা আছে বলে আমি মনে করছি না।


আজ হাজবেন্ড্রি কাউন্সিল হলে কাল কম্বাইন্ড কাউন্সিল গঠনেরও দাবি উঠবে। তাই এতগুলো কাউন্সিল না খুলে প্রচলিত ভেটেরিনারি কাউন্সিলকে রি-মডেলিং করা যায়। ইতিমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ/বিভাগ ক্লাস পরীক্ষা বর্জন করেছে আমরাও রবিবার থেকে ক্লাস পরীক্ষাতে না গিয়ে আন্দোলনে অংশগ্রহণ করতে চায়"।


বশেমুরবিপ্রবি ভেট সাইন্স এন্ড এসএইচ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, "সর্বজনস্বীকৃত ভেটেরিনারি কাউন্সিল আইনকে উপেক্ষা করে একটি স্বার্থান্বেষী মহল শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি অবৈধ কাউন্সিল গঠনের পায়তারা চালাচ্ছে। যা প্রাণিসম্পদকে আজন্মকাল বিভাজন করার একটি দুরভিসন্ধি ব্যতীত দ্বিতীয় কিছুই নয়। ভেটেরিনারি ছাত্র সমাজ এহেন পরিস্থিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। যদি ব্যক্তি স্বার্থের এই কাউন্সিল গঠনের চেষ্টা অতিদ্রুত বন্ধ করা না হয় তবে সারাদেশের ভেটেরিনারি ছাত্র সমাজ বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের মহাসচিব ড. হাবিবুর রহমান মোল্লার নেতৃত্বে মন্ত্রণালয় ঘেরাও করতে পিছপা হবে না। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মূহুর্তে একজন স্বার্থান্বেষী সচিবের এহেন কর্মকাণ্ড সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা খুব দ্রুত এর সুরাহা চায়"।

আরও খবর







6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

২০ দিন ১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে