শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

রোহিঙ্গা শিশুদের বিকাশ ও শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছে জেএসইউএস


২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজার শহরের শরণাার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) নির্বাহী পরিচালক ইয়াসমিন পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত জয়ফুল লার্নিং সেন্টার ফর রোহিঙ্গা রিফুউজি চিলড্রেন (জেএলসিআরসি) প্রকল্পের ‘কিক অফ মিটিং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন এসব কথা বলেন। যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা ( জেএসইউএস) এর অ্যাডভাইজার পিপলস ইউনিভার্সিটির প্রক্টর প্রফেসর হাবিুবর রহমান ও সহকারী পরিচালক মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেএসইউএসে’র ব্যবস্থাপনা উপদেষ্টা কবি প্রাবন্ধিক সাঈদুল আরেফীন বলেন, ১৯৯৭ সালে ঝরে পড়া শিশুদের নিয়ে যাত্রা শুরুর দিন থেকে নিরবচ্ছিন্ন সংগ্রাম এখনো অব্যাহত রেখেছে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা। বাংলাদেশের শিশুর সামগ্রিক উন্নয়নে আমরা অঙ্গীবারাবদ্ধ। আর তাই শিশুদের আনন্দদায়ক পরিবেশের মধ্য দিয়ে প্রাক প্রাথমিক স্কুলের জন্য প্রস্তত করতে সারাদেশের ৪টি জেলায় এবং কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংস্থ ৭ নং ক্যাম্পে ১২ টি কমিউনিটি বেইসড লার্নিং ফ্যাসেলিটি (সিবিএলফ) সেন্টারে ১২-১৮ বছর বয়সী কিশোরীদের ও ৮টি শিক্ষা কেন্দ্রের রোহিঙ্গা শিশুর শিক্ষার মানন্নোয়নে কাজ করে যাচ্ছে।


শরণাার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের উপ সচিব মোহাম্মদ তালুত বলেন, শিশুদের শিক্ষার মান্নোয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। শিশুরা যাতে আনন্দদায়ক পরিবেশে শিক্ষার গ্রহণ করতে সেইদিকে নজর দিয়েছে সরকার। সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাকেও এগিয়ে আসতে হবে। যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা রোহিঙ্গা শিশুর শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। আশা করি এ সংস্থা সরকারের লক্ষিত অর্জনে পৌছাতে হবে। ইউনিসেফের এডুকেশন স্পেশালিস্ট রালফ জিরেভা বলেন, এডুকেশন সাপোর্ট সেক্টরের সহায়তায় দক্ষ শিক্ষক, বিশেষ করে রোহিঙ্গা নারী শিক্ষক গড়ে তুলতে সব সময় করে যাচ্ছে ইউনিসেফ। ব্র্যাক পুলড ফাণ্ডের অর্থায়নে পরিচালিত যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার জেএলসিআরসি প্রোগ্রামের যেকোনো প্রয়োজনে এডুকেশন সেক্টর এবং ইউনিসেফ সহায়তা প্রদান করবে।


সভায় ব্র্যাক পুলড ফাণ্ডের গ্রাণ্ট ম্যানেজার এস কে বাবলুর রহমান বলেন, শিশুদের মানসিক ও বিকাশ নিশ্চিতকরণে প্রয়োজনীয় টুল প্রস্তুতের বিষয়টি। যাতে করে শিশুদের প্রয়োজন চিহ্নিত করার পাশাপাশি তাদের বিকাশ নির্ধারণ করা সহজ হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রাণ ও শরণাার্থী কমিশনের ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ তালুত, আরআরসি অফিসের আরিফ ফয়সাল খান, ব্র্যাকের এডভোকেসী প্রোগ্রামের টেকনিক্যাল লীড কাজী মফিজুর রহমান, ফ্রেন্ডশীপের কোঅর্ডিনেটর শাহীনুর সেলিম সুজন। সভায় পালস বাংলাদেশের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী কলিম, ব্র্যাংক পুলড ফাণ্ডের এডভোকেসি ও ক্যাপাসিটি ম্যানেজার নাঈম আহমেদ, এ্যাকশন এইড বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার সায়েদ আবুল ফজলসহ রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিভিন্ন এনজিওর শিক্ষা প্রোগ্রামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় পাওয়ার পয়েন্টে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার বিভিন্ন কার্যক্রমের সামগ্রিক তথ্য উপাত্ত তুলে ধরেন সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম ও রোহিঙ্গা ক্যাম্পে বাস্তবায়িত জয়ফুল লার্নিং সেন্টার ফর রোহিঙ্গা রিফুউজি চাইলড্রেন (জেএলসিআরসি) প্রকল্পের সামগ্রিক চিত্র তুলে ধরেন করেন জেএলসিআরসি প্রকল্পের প্রজেক্ট অর্ডিনেটর মো. মামনুর রশিদ।

Tag
আরও খবর