দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে নাশকতার সময় হাতেনাতে গ্রেপ্তার ৬ ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী বৈরী আবহাওয়ায় দুবলারচরে মাছ ধরা বন্ধ, বিপাকে ১০ হাজার জেলে সৎ ও অমায়িক মানুষ হিসেবে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন জালাল সওদাগর ঝিনাইগাতীতে অতিরিক্ত দামে ধানের বীজ বিক্রি, একজনকে অর্থদণ্ড শেরপুরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ: ভাতিজার ঘরে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ চাচা-ফুফুর বিরুদ্ধে রাতের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী লাখাই থানা পুলিশের অভিযানে ২০পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আ.লীগকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণার দাবি নাসের রহমানের ডিজিটাল কনটেন্টে জ্ঞান, জীবনবোধ ও ইতিবাচক চিন্তার এক সৃজনশীল অভিযাত্রা কুতুবদিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার

নীলফামারী-৪ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডা হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সর্বত্র উৎসবমুখর হয়ে উঠেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই নির্বাচনী আলোচনায় উঠে এসেছে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা নিয়ে মোখছেদুল মোমিন ও জাতীয় পার্টি থেকে স্বতন্ত্র প্রার্থী কাঁচি মার্কা নিয়ে সিদ্দিকুর আলম সিদ্দিক। কে হারবে, কে জিতবে তা নিয়ে শুরু হয়েছে তর্কবিতর্ক।নীলফামারী-৪ আসনে মহাজোট প্রার্থী থাকলেও দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে আশংকা করছেন এলাকার ভোটাররা। নীলফামারী-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও মহাজোট প্রার্থীর প্রতি জনগণের আস্থা না থাকায় সৈয়দপুর-কিশোরগঞ্জের ভোটাররা নতুন মুখের সন্ধানে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিন ও জাতীয় পার্টি থেকে স্বতন্ত্র  প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিকের মাঝে হাড্ডা হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন। দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে কে হবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ সদস্য। এই নিয়ে শুরু হয়েছে যতো জল্পনা কল্পনা। তবে সরেজমিন ঘুরে জানা গেছে, জাতীয় পার্টি থেকে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। সৈয়দপুর - কিশোরগঞ্জ এলাকার উন্নয়নে সিদ্দিকুর আলম সিদ্দিকের প্রতি আস্থা রেখে নির্বাচনে জয়যুক্ত করতে মরিয়া হয়ে উঠে এলাকার ভোটাররা। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা ব্যক্ত করেন এলাকার ভোটাররা। 




আরও খবর