শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফে জালে একসঙ্গে ১৭ মণ ছুরি মাছ পেলেন জেলে

কক্সবাজারের টেকনাফ উপকূলের সাগরে এক জেলে একবার জাল ফেলে ১৭ মণ ছুরি মাছ ধরেছেন। মাছগুলো বিক্রি করে ওই জেলে সাড়ে তিন লাখ টাকা পেয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে।


টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের জেলে দিদার চৌধুরী জানান, এদিন সকালে জাল নিয়ে সাগরে মাছ ধরতে যান তিনি।


জালে একসঙ্গে ধরা পড়ে বিপুল পরিমান ছুরি মাছ। বিকেলে বাহারছড়ার হলবনিয়া সমুদ্রসৈকতে মাছগুলো দিয়ে পাঁচটি স্তূপ করা হয়। সেখানে মোট ১৭ মণ মাছ পাওয়া যায়, যা তিন লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মাছ ব্যবসায়ীরা জানান, কক্সবাজার ও টেকনাফের মাছ ব্যবসায়ীরা যৌথভাবে ১৭ মণ ছুরি মাছ তিন লাখ ৫০ হাজার টাকায় কিনে নেন।


এ মাছের শুঁটকির প্রচুর চাহিদা রয়েছে। মাছগুলো থেকে শুঁটকি তৈরি করে বাজারজাত করা হবে।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘বঙ্গোপসাগরের মাছ খুবই সুস্বাদু। একেকটি ছুরি মাছ সাধারণত এক কেজি পর্যন্ত ওজনের হয়।


ছোট ছুরি মাছ রোদে শুকিয়ে শুঁটকি বানিয়ে খেলে স্বাদ বেশি হয়। সাধারণত একসঙ্গে এত ছুরি মাছ জেলেদের জালে ধরা পড়েনা। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় সাগরে মাছের এমন ঝাক জেলের জালে ধরা পড়েছে।

Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে