লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

দুর্গাপুরে গারোদের ওয়ানগালা উৎসব পালিত

দুর্গাপুরে গারোদের ওয়ানগালা উৎসব পালিত

 

গারো বা মান্দি ভাষায় ‘ওয়ান’ শব্দের অর্থ ‘নৈবেদ্য’ আর ‘গালা’ শব্দের অর্থ কোনো কিছু উৎসর্গ করা। নতুন ফসল ঘরে ওঠার আগে শস্যদেবতার প্রতি কৃতজ্ঞতা জানাতেই গারো সম্প্রদায়ের মানুষ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই ওয়ানগালা উৎসব পালন করে। শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনে এ উৎসব পালিত হয়। সকাল থেকেই ধর্মীয় আচার, গান, নৃত্য ও আলোচনাসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরে দিনব্যাপী ‘ওয়ানগালা উৎসব’ ভার্চুয়ালি উদ্বোধন করেন স্বাধীনতার কবি নির্মলেন্দু গুন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য দেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ স্টেশনারি অফিসের উপসচিব ব্রেঞ্জন চাম্বুগং, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার.) পারভীন আক্তার, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি রাজু আলীম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শ ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি সাবেক মেয়র কামাল পাশা, আদিবাসী গবেষক ক্রসওয়েল খকসি, আদিবাসী নারী নেত্রী সাংবাদিক রাখী দ্রং প্রমুখ।

Tag