শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

কক্সবাজারে ইজতেমায় জুমার নামাজে লাখো মুসল্লি

কক্সবাজারে ইজতেমায় লাখো মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে ঝিলংজা ইউনিয়নের আল—বয়ান স্কুলের পূর্ব পাশের মাঠে নামাজ শুরু হয়। এতে ইমামতি করেন রাজধানী কাকরাইল জামে মসজিদের ইমাম মাওলানা আনাস।


সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে দূর—দূরান্ত থেকে টুপি, পাঞ্জাবী ও জায়নামাজ নিয়ে ধর্মপ্রাণ মুসলমানেরা ইজতেমা মাঠে ছুটে আসেন। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী ভিড় করেন ইজতেমা মাঠে। জুমার নামাজ আদায়ের জন্য সুবিশাল প্যান্ডেলের গণ্ডি ছাড়িয়ে যায়। দুপুর গড়াতেই জনসমুদ্রে রূপ নেয় ইজতেমার মাঠ। মুসল্লীদের জন্য সুপেয় পানি, নামাজ ও অজুর বিশেষ ব্যবস্থা করা হয়।


ইজতেমায় আসা শহরের টেকপাড়ার ঠিকাদার আবদুল্লাহ আল মামুন রিয়াদ বলেন, ‘বিশাল জামাতের মাধ্যমে জুমার নামাজ আদায় ভাগ্যের ব্যাপার। তাই দুপুরের আগে ইজতেমার মাঠে বন্ধু—বান্ধব নিয়ে চলে আসা।’




আরেক মুসল্লি মাজেদ বলেন, ‘তাবলীগ জামাতের মাধ্যমে ইসলামের দাওয়াতের কাজ প্রসারিত হচ্ছে। দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে সমবেত হচ্ছে। তাই তিনি সবাইকে ইজতেমায় আসার আহ্বান জানান।’

ইজতেমা সফল করতে দায়িত্বশীলদের পাশাপাশি জনপ্রতিনিধিরা সহযোগিতার হাত বাড়ান। ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, ‘গত এক মাস ধরে ইজতেমা সফল করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে ইজতেমা শেষ হবে।’


কক্সবাজার—৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, ‘ইজতেমা সফলে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে ইজতেমার জন্য একটি স্থায়ী মাঠ করা হবে। যাতে মুসল্লিদের সুবিধা হয়।’


কক্সবাজারের ৯ উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমায় স্বতঃস্ফূর্ত অংশ নেয়। এছাড়া আমেরিকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশ থেকেও এখানে জামাত এসেছে।


গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। শনিবার সকাল ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ বছরের জেলা ইজতেমা শেষ হবে।


Tag
আরও খবর