ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

মোজাম্মেলের ১৫৯টি কালো পোয়া বিক্রি হলো ৩০ লাখ ৫০ হাজর টাকায়

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের মোজাম্মেল বহদ্দারের জালে ধরা পড়া ১৫৯ টি কালো পোয়া বিক্রি হয়েছে ৩০ লাখ ৫০ হাজার টাকায়। যদিও মাছগুলোর দাম হাঁকানো হয়েছিলো ২ কোটি টাকা।


শনিবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রে মা মরিয়ম ফিশিং নামের প্রতিষ্ঠান মাছগুলো ক্রয় করে নেন।


জানা গেছে, সাইজে ৬ কেজি করে ওজন যেগুলো হয়েছে এগুলার দাম আসছে ১৪ লাখ টাকা। আর যেগুলা ৯ কেজির উপর আছে এগুলোর দাম আসছে যে ১৬ লাখ ৫০ হাজার টাকা।


বিষয়টি টিটিএন-কে মুঠোফোনে নিশ্চিত করেছেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তার আহমদ। তিনি বলেন, “মোজাম্মেলের বাড়ি আমার ওয়ার্ডে শরইতলা সাইটপাড়া এলাকায়। তাদের ২ ছেলে এবং ১ মেয়ে নিয়ে ৫ সদস্যের পরিবার। তারা সবাই খুবই খুশি। আমরা এলাকার মানুষও খুশি”।


শুক্রবার (২২ ডিসেম্বর) সাগরের ল মহেশখালী চ্যানেলে মাছগুলো ধরা পড়ে জেলে মোজাম্মেল বহদ্দারের জালে।


১৫৯ টি কালো পোয়া মাছ ধরা পড়ার খবরে পুরো ধলঘাট ইউনিয়নে হৈচৈ লেগে যায়। সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে মোজাম্মেল এবং কালো পোয়া। এলাকার বেশিরভাগ মানুষ মাছগুলো একনজর দেখতেও যায়।

Tag
আরও খবর