মায়ানমারে বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ, নিহত ৫৫ আদালতে সোহেল রানা, রামিসা হত্যার বিচার শুরু আজ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ : সঠিকভাবে টাকা বিতরণ করা হয়েছে মর্মে দাবি সংশ্লিষ্টদের সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় সাহিত হলেন দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী তাকিবুর রহমান জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু শিশুদের মোবাইল ফোন আসক্তি: পড়াশোনায় অমনোযোগের নীরব সংকট গোয়ালন্দে ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি,বিএনপি নেতার ছেলের ভাঙ্গারির দোকান হতে মালামাল উদ্ধার কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ভালো হয়ে যাওয়ার জন্য ৬ মাসের সময় দিলেন ডা. আব্দুল্লাহ তাহের। মধুপুর প্রেসক্লাবের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন: আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি পানিতে ডুবে নিখোঁজের ৩০ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি

প্রার্থীদের অবশ্যই পোলিং এজেন্ট দিতে হবে: সিইসি

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 24-12-2023 04:17:37 am

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কেন্দ্রে অবশ্যই পোলিং এজেন্ট দিতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।


তিনি বলেন, পোলিং এজেন্টরা হলেন প্রতিটি ভোট বুথের প্রাণ। তারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ভারসাম্য তৈরি করেন। তাদের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনিয়ম প্রকাশ পায়।


গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এর আগে জেলা প্রশাসকের সভাকক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন সিইসি। 


হাবিবুল আউয়াল বলেন, ভোট কারচুপির চেষ্টা করা হলে তাৎক্ষণিক কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট করতে বিদেশিরা তৎপর রয়েছে, এজন্য প্রার্থীদের সহযোগিতা চেয়েছি। অনিয়ম করে জিততে হবে, এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসতে হবে।


সিইসি বলেন, সিস্টেমের প্রতি সবার বিশ্বাস রাখতে হবে। কেন্দ্রে ফল ঘোষণা করা হয়। প্রার্থীরা ঘরে বসেই ফল জানতে পারবেন। রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারেন না।


তি‌নি ব‌লেন, নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক রয়েছে। প্রার্থীদের সহায়তায় এবার জাতীয় নির্বাচন সফল করা নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য।


নির্বাচনী পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটছে, সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচন কমিশন তাৎক্ষনিক ব্যবস্থা নিতে পারে না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া সময় সাপেক্ষ বিষয়।

আরও খবর






6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৬ দিন ১৩ ঘন্টা ৩০ মিনিট আগে