শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

সংবাদকর্মী জামাল মেম্বারের বাড়িতে সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতারের দাবীতে টেকনাফে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ওপ্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশ্য দিবালোকে সাংবাদিক জামাল মেম্বারের বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পুলিশ সহ আইনশৃংখলা বাহিনীর প্রতি আবেদন জানিয়ে টেকনাফে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মানববন্ধন টেকনাফ প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়েছে। 


২৩ ডিসেম্বর বিকাল ৩ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার সভাপতি ও টেকনাফ প্রেসক্লাবের সাবেক সাধারণসম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভা যায়যায়দিন ও টেকনাফ ৭১প্রতিনিধি আরফাতসানির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।  



সভায় বক্তব্য রাখেন টেকনাফ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে) এর টেকনাফ উপজেলা শাখার সভাপতি এস এন কায়সার জুয়েল, সাংগঠনিক সম্পাদক আলমগীর আকাশ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক অধিকারের টেকনাফ প্রতিনিধি মিজানুর রহমান, ও জাতীয় দৈনিক ইংরেজি দ্যা ডেলি পোস্টও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি নুর হাকিম আনোয়ার। এতে টেকনাফে কর্মরত বিভিন্ন সংগঠন, প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন সাংবাদিকেরা সমাজের নানা অসংলগ্ন বিষয় গুলো তাদের ক্ষুরধার লেখনির মাধ্যমে জাতির কাছে তুলে ধরেন, এই তুলে ধরাটাই তাদের কাল,এসমস্ত দুর্নীতির সাথে যারা জড়িত তারাই একেরপর এক সাংবাদিকদের উপর হামলা করে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১৩ ই ডিসেম্বর সকাল ১১ টার দিকে রংগীখালীও উলুচামরী এলাকারএকদল চিহ্নিত সন্ত্রাসী জাফর আলম,আনোয়ারুলইসলাম প্রকাশ লেড়াইয়া ডাকাত,সিফাত, মিজান,নাসির,রেজাউল, মিজানও ইলিয়াস সহ আরো অজ্ঞাত ১৫/২০ জনের স্বশস্ত্র পাহাড়ী অপহরণ চক্রের সন্ত্রাসী গ্রুপ প্রকাশ্য দিবালোকে মেইন রোডের সামনে অপর একটি জনবহুল গ্রামে এসে সাবেক মেম্বারও সংবাদ কর্মী জামাল উদ্দিনের বাড়িতে অতর্কিত গুলি বর্ষন,ভাংচুরও লুট পাট চালায়। 



এঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা এন্ট্রি হলেও সন্ত্রাসীরা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে তাদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনসহ আইন শৃংখলা রক্ষাকারীবাহিনীর প্রতি জোর দাবী জানায়। অন্যথায় আরো কঠোর কর্মসূচী ঘোষনা করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।####

Tag
আরও খবর