ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

টেকনাফের কুখ্যাত ডাকাত সোহেল গ্রেফতার

টেকনাফে অস্ত্র ও গুলি সহ মোহাম্মদ সোহেল নামে কুখ্যাত এক ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ।


বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি।



তিনি জানান, রবিবার (২৪ ডিসেম্বর) রাতে

হ্নীলা ইউপির উলুচামারি কোনারপাড়া ৬নং ওয়ার্ডস্থ আবুল কালামের বাড়ি সংলগ্ন খালের কিনারায় অস্ত্রধারীরা ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহন করছে, এমন সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ১০/১১ জনের ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে দিক-বিধিক দৌঁড়ে পালানোর চেষ্টাকালে একই ইউপির ৫ নং ওয়ার্ড পশ্চিম পানখালী মইন্যার জুম এলাকার সৈয়দ আলমের ছেলে মোঃ সোহেল (২৩) কে গ্রেফতার করা হয়।


এসময় অন্য ডাকাতরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র-শস্ত্র ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান তিনি।


ঘটনাস্থল থেকে সোহেলের দেহ তল্লাশী করে ১টি এলজি, ৩টি ব্যবহৃত কার্তুজের খোসা এবং পলাতক ডাকাতদের ফেলে যাওয়া ১টি একনলা বন্দুক, ১টি একনলা বন্দুক (এলজি), উভয় পাশ ধারালো ১টি চাকু, ১টি দা, ২টি লোহার রড জব্দ করা হয়।



তিনি আরও জানান, এ ঘটনায় পলাতক আনোয়ার হোছেন প্রকাশ লেডাইয়া (৩২) সহ আরো ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।


দীর্ঘদিন যাবৎ এই ডাকাত দলটি হ্নীলা ও আশপাশের এলাকায় সংঘবদ্ধ হয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপকর্ম করে আসছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


Tag
আরও খবর