নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

যে কোন মূল্যে নিবার্চন সুষ্ঠু করতে হবেঃ নিবার্চন কমিশনার আনিছুর রহমান

কামরুল হাসান কাজল - প্রতিনিধি

প্রকাশের সময়: 24-12-2023 11:37:38 am




কামরুল হাসান কাজল, স্টাফ রিপোর্টারঃনির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান বলেছেন,যে-কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠ করতেই হবে বলে মন্থব্য করেছেন । আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের প্রতিদ্বন্ধী প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা/ব্যক্তিবর্গের সঙ্গে বিশেষ আইনশৃংখলা ও মতবিনিময় সভায় উপস্থিত হয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনার মোঃআনিছুর রহমান এসব কথা বলেন। তিনি আরো বলেন,'সুনামগঞ্জে প্রার্থীদের মধ্যে সৎভাব রয়েছে সবকিছু মিলিয়ে সারাদেশের ন্যায় সুনামগঞ্জে ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। তিনি বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলোর হরতাল,অবরোধ ও অসযোগ আন্দোলনের ব্যাপারে যারা নির্বাচন বিরোধী প্রচার পত্র বিতরণ করছেন আইনানুযায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন সবার জন্য সমান। আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই এবং এটা যেকোনো মূল্যে করতে হবে। কত পার্সেন্ট ভোট কাস্ট হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে সাংবাদিকদের এমন প্রশ্নে এই কমিশনার জানান, ' নির্বাচনী আইনে কত পার্সেন্ট ভোট কাস্ট হতে হবে তা নির্ধারিত করে বলা নাই, তবে সর্বোচ্চ সংখ্যক নারীপূরুষ ভোটার যেন নির্বিঘে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটার চেষ্টা চলছে,অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। নির্বাচনের পরেও আরো দুইদিন মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। ২৪শে ডিসেম্বর  রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে সকল দলের প্রার্থীদের উপস্থিতিতে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী'র সভাপতিতে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান এসব কথা বলেন।  ভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার এনডিসি আবু আহমদ ছিদ্দিকি,সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান,সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ,সভায় নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী সহ নির্বাচনের প্রতিদ্বন্ধীতাকারী প্রার্থীদের মধ্যে সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান,সুনামগঞ্জ-২ আসনে স্বতন্ত্রপ্রার্থী ড. জয়াসনে গুপ্তা,সুনামগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী আল আমীন চৌধুরী,সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিক,জাতীয় পার্টির প্রার্থী বিরোধী দলীয় হুইপ এড. পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের প্রার্থী মহিবুর রহমান মানিক,সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্রপ্রার্থী দেওয়ান সামছুল আবেদীন,সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেনসহ সকল দলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।




Tag
আরও খবর
6a3a1926c534d-230626112702.webp
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস

১ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে



6a39437ee2859-220626081526.webp
এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি

২ দিন ৬ ঘন্টা ৫৮ মিনিট আগে