অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ভোটারদের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো - ডিসি সাইফুল ইসলাম

“দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার জন্য যা যা করা দরকার প্রশাসনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাই করা হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসতে পারে এখানে কোনো সমস্যা হবেনা। ভোটারদের কেউ বাধা প্রদান করতে পারবে না। তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। এটা আমারা কথা দিচ্ছি” বলে বিবৃতি দিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক।
২৪ ডিসেম্বর (রোববার) বেলা ৩ ঘটিকায় সারিয়াকান্দি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় বগুড়া ও উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ তৌহিদুর রহমান এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি হিসেবে ভোট গ্রহণ কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যও দেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্তী এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মাহামুদ হাসান।

Tag
আরও খবর