বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিনামূল্যে ব্লাড গ্রুপিং নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ জাবিপ্রবির জিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান ওয়াহিদা আক্তার: বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান লাঙ্গলবাঁধ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এমপি মনোয়ার খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম ইসলামপুরের গাইবান্ধা ইউপির প্রয়াত চেয়ারম্যান মঞ্জিলের স্মরণে সভা অনুষ্ঠিত বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বর্তমান এই সময়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা দরকার

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, বর্তমান ঝালকাঠি-১ আসনের নৌকা মার্কার প্রার্থী ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বলেছেন বর্তমান এই সময়ে আয়রন লেডি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা দরকার, কারণ এই দেশকে নিয়ে কিছু কুচক্রি মহল, কিছু দেশ বিভিন্ন রকম প্রচেস্টা চালাচ্ছে সেঙ্কশন, ভিসা, আমাদের গার্মেন্সের পোশাক নিবে না, আমাদের সেনাবাহিনী বিদেশ থেকে পাঠিয়ে দিবে, আমাদের অর্থনৈতিক চাপ দিবে, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরী করায় লিপ্ত। তাই এই সময়ে দেশকে বাঁচাতে হলে তার হাতকে শক্তিশালী করতে হবে। রবিবার বিকেলে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের দেশের কিছু লোকজনও বিভিন্ন কায়দায় জড়িত। তাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন স্বাধীন চেতা মানুষ হিসেবে আমার ব্যক্তিগত লোভ লালসার চেয়ে আমি স্নেহ মনে করি এই দেশে যিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের প্রান বিসর্জন করতেও বিলম্ব করেন না সে হচ্ছেন নেত্রী শেখ হাসিনা। আমি তার সাথে জয়েন্ট করেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, আফরোজা আক্তার লাইজু সহ অনেকে।

Tag
আরও খবর

6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১০ ঘন্টা ১৪ মিনিট আগে






6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে