তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

পথের কাঁটা ভেবে জননেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে :- সাবেক এমপি ইয়াহ্ইয়া



দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনিত প্রার্থী, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী বলেছেন, ‘জাতীয় নেতা ছিলেন সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী। যারা তাকে পথের কাঁটা মনে করতেন, তারাই তাকে গুম করেছেন।


ইলিয়াস আলীকে ফেরত আনার ক্ষমতা যদিও আমার নেই, তবুও আমি নির্বাচিত হলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখবো। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের লিস্ট তৈরী করছেন। সেই লিস্ট থেকে বাঁচতে হলে লাঙ্গলেই মঙ্গল। এলাকার উন্নয়ন ও শান্তির জন্য লাঙ্গল প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের দেওকলস গ্রামের নিজ বাড়িতে ওই ইউনিয়নবাসীর সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এলাকার প্রবীণ ব্যক্তি সিরাজ মিয়ার সভাপতিত্বে যুবনেতা সালমান চৌধুরী সাম্মির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য সহল আল রাজী চৌধুরী, এলাকাবাসীর পক্ষে মধু মিয়া, আবদুর রহিম, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক মনোহর আলী, সুমন আহমদ সুনন, সংগঠক দুলাল মিয়া, আহমদ আলী প্রমুখ।
Tag
আরও খবর