ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

টেকনাফে সাগর ও নাফনদী অরক্ষিত, বানের পানির মতো চোরাই পথে চলে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য

টেকনাফে সাগর ও নদী অরক্ষিত। বানের পানির মতো টেকনাফ থেকে মিয়ানমারে জ্বালানি, ভোজ্য তৈল, পেঁয়াজ, রসুন, চাল, ডাল,মরিচ ও সব্বজি জাতীয় নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র চলে যাচ্ছে। 

স্থানীয় সুত্রে জানা যায়, মিয়ানমারে দীর্ঘ প্রায় তিন মাস ধরে সে দেশের স্বাধীনতা কামী আরসার সাথে রাস্ট্রের সেনাবাহিনীর সাথে যুদ্ধ চলছে। ফলে সারা দেশের সাথে বানিজ্য প্রায় বন্ধ। স্থানীয় লোকজনদের কে এক স্থান হতে অন্য স্থানে যেতে দিচ্ছে না। কারফিউ বলবৎ রয়েছে। ফলে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের তীব্র সংকট দেখা দিয়েছে। বাংলাদেশের সীমান্ত ঘেষে যারা বসবাস করছে তাদের নিত্য দিনের খাবারের উপকরণ নিয়ে বাংলাদেশ থেকে। নিত্যপণ্যের যেমনি সংকট হয়ে পড়ছে তেমনি দাম ও অধিক চড়া। এ সুবাদে টেকনাফ উপজেলার মুদির দোকানদার, সব্বজির আড়তদার চোরাচালানী গড় ফাদারদের সাথে আতাত করে সরকারের ভুর্তকি দিয়ে বিদেশে থেকে আনা লক্ষ লক্ষ টাকার নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র বার্মায় পাচার করে দিচ্ছে। সরে জমিনে পরিদর্শন করে জানা গেছে বেশীর পণ্য টেকনাফ সদর, বাহার ছড়া ও সাবরাং ইউনিয়নের পশ্চিম বঙ্গোপসাগর দিয়ে মাছ শিকারের ফিশিং বোট ও নৌকা দিয়ে পাচার হচ্ছে। দিনের বেলায় চোরা চালানীরা পৌরসভার বড় বড় মুদির দোকান ও আড়ত থেকে মালামাল ক্রয় করে টমটম, অটোরিকশা সি,এন,জি ও বিভিন্ন যানবাহন যোগে সাগরের পাশে অবস্থিত দোকান, ঘর বাড়ী ও ঝোপ জঙ্গলে লুকিয়ে রেখে সন্ধ্যা বেলা হতে আরম্ভ করে ভোর রাত পর্যন্ত পাচার করে বলে প্রত্যক্ষ দর্শী লোক জন ও স্থানীয় সুত্রে জানা গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র মিয়ানমারে পাচার হওয়ায় টেকনাফ সহ জেলায় জিনিস পত্রের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে নিম্নবিত্ত ও মধ্যবর্তী পরিবারের যেমনি নাভিশ্বাস উঠেছে তেমনি তৃতীয় ও চুর্তথ শ্রেণীর সরকারি কর্মচারীরা পড়েছে মহা বিপাকে। জোয়ারের পানির মতো নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র মিয়ানমার চলে গেলে ও কাহারো মাথা ব্যথা নেই। এমন কি আইন শৃঙ্খলা বাহিনী কে বারংবার বলার পর ও কোন আইনগত ব্যবস্থা ও টহল ব্যবস্থা জোরদার করছে না বলে স্থানীয় লোকজন জানান। এ ব্যাপারে টেকনাফের সচেতন মহল প্রধান মন্ত্রী শেখ হাসিনার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর