শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

বৃষ্টির মধ্যেই জোড়া তালি দিয়ে চলছে রাস্তা সংস্কার কাজ

নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় বৃষ্টির মধ্যেই চলছে কোন রকমে জোড়া তালি দিয়ে রাস্তা সংস্কারের কাজ।মনোহরদী বাজার থেকে মেডিক্যাল রোড পর্যন্ত রাস্তার সংস্কারে কাজে আজ দেখা যায় বৃষ্টির পানি ভর্তি গর্তে নিম্নমানের বিটুমিন ও মালা মাল দিয়ে সংস্কার কাজ করা হচ্ছে, তা ও আবার বৃষ্টির মধ্যে।


এলাকাবাসি বলেন, বৃষ্টির মধ্যে পানি ভর্তি ভাংগা রাস্তা ঠিক করার যে কাজ চলছে তা সরকারি টাকার অপচয় ছাড়া আর কিছুইনা।কিছুদিন পরই রাস্তার আবার আগের বেহাল দশা হবে।তাই এলাকাবাসীর মধ্যে এই সংস্কার কাজ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে।


মনোহরদী বাজার থেকে মেডিক্যাল রোড পর্যন্ত এই রাস্তাটি দীর্ঘদিন যাবত খুব বেহাল অবস্থায় ছিল। প্রায় পুরো রাস্তা জুড়েই ছোট বড় গর্ত, এছাড়া রাস্তার পিচ উঠে গেছে বেশীর ভাগ জায়গাতেই। এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল এই রাস্তা যেন সংস্কার করা হয়।


মনোহরদী বাজার থেকে মেডিক্যাল মোড় পর্যন্ত রাস্তায় যান চলাচলে যাত্রীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে।দীর্ঘদিন বেহাল দশায় থাকার পর যখন রাস্তা সংস্কারের টেন্ডার হল।টেন্ডার পাওয়া প্রতিষ্ঠান সংস্কার কাজ শরু হলে দেখা দেয় অনিয়ম।


রাস্তাটি  শিডিউল মোতাবেক সংস্কারে  সঠিক মানের  নির্মান সামগ্রী ও বিটুমিন দিয়ে সংস্কার করার কথা, তা না করে নয়ছয় করে জোড়াতালি দিয়ে কাজ করা হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। সরেজমিন গিয়ে দেখা গেছে সংস্কার কাজের বেহাল দশা, বৃষ্টির মধ্যেই  জোড়াতালি দিয়ে চলছে সংস্কার কাজ।যা সরকারি সম্পদের অপচয় ছাড়া আর কিছুনা।


এলাকাবাসীর দাবী সিডিউল মোতাবেক গুন গত নির্মান সামগ্রীর দিয়ে সঠিক ভাবে এই সংস্কার কাজ করা হয়।

Tag
আরও খবর