শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহারের আশঙ্কা, আগাম প্রস্তুত প্রশাসন

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে স্বার্থান্বেষী মহল। আশঙ্কা করা হচ্ছে আশ্রিত রোহিঙ্গাদের ব্যবহার করা হবে নির্বাচনের মিছিল-মিটিং ও জনসভায়। বিষয়টি মাথায় রেখে আগে থেকেই প্রস্তুুত প্রশাসন। কেউ তাদের ব্যবহার করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এদিকে রোহিঙ্গাদের মাঝেও অনেকের প্রত্যাশা তাদের কাউকে যেন এই কাজে ব্যবহার করা না হয়।


নির্বাচনের রোহিঙ্গাদের ব্যবহারের অভিযোগ অনেক পুরোনো। রোহিঙ্গাদের আশ্রিত জীবনের সুযোগ নিয়ে প্রলোভনে ফেলে নানা অপকর্ম ব্যবহার করছে স্বার্থান্বেষীরা। ঠিক তেমনি এবারের আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে মিছিল-মিটিং ও জনসভায় রোহিঙ্গাদের ব্যবহারের আশঙ্কা থাকায় আগে থেকেই প্রস্তুুত প্রশাসন।


এদিকে ক্যাম্পে থাকা রোহিঙ্গারা বলছেন, বাংলাদেশ তাদের আশ্রয় দিয়ে ঋণি করেছে, তার মধ্যে এই দেশের নির্বাচনে জড়ানো তাদের কোনভাবেই উচিত হবে না। তাদের প্রত্যাশা এই কাজ যেন কোন রোহিঙ্গা না করে, পাশাপাশি কেউ যেন তাদের ব্যবহারের চেষ্টা না করে।



উখিয়া কুতুপালং ক্যাম্পের আব্দুর রশিদ জানান, ‘প্রাণ বাঁচানোর জন্য মিয়ানমার থেকে এই দেশে পালিয়ে এসেছি। এই দেশ আমাদের ফিরিয়ে না দিয়ে দিয়েছে আশ্রয়। তাদের মানবতার জন্য আমরা কৃতজ্ঞ। সুতরাং এই দেশের বিশৃঙ্খলা হয় এমন কোন কাজে আমরা জড়াতে পারব না। পাশাপাশি আমাদেরকে যেন কেউ এই কাজে ব্যবহার না করে’।


বালুখালী ক্যাম্পের হামিদুল ইসলাম জানান, ‘আমরা রোহিঙ্গা। আমরা এই দেশের নাগরিক নই। সুতরাং এই দেশের নির্বাচনের মিছিল-মিটিং এ যাওয়ার আমাদের উচিত নয়। কেউ যেন টাকার বিনিময়ে এই কাজে না যায়। এছাড়া রোহিঙ্গাদেরও যেন কেউ ব্যবহার না করে সেদিকে খেয়াল রাখতে হবে প্রশাসনের।


কুতুপালং ক্যাম্প সংলগ্ন ইউপি সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন (৯ নং ওয়ার্ড) জানান, পূর্ব অভিজ্ঞতা বলছে নির্বাচন ও রাজনৈতিক কর্মকাণ্ডে রোহিঙ্গাদের ব্যবহার সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আসন্ন জাতীয় নির্বাচনেও রোহিঙ্গাদের ব্যবহারের আশঙ্কা রয়েছে। এই কাজে না জড়ানোর জন্য আমাদের পক্ষ থেকে সব ধরণের প্রচেষ্টা ও প্রচারণা অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।


এ প্রসঙ্গে কক্সবাজার পুলিশ সুপার (অতিরিক্ত) রফিকুল ইসলাম জানান, রোহিঙ্গাদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি এপিবিএন সহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। এই আশঙ্কার বিষয়টি তিনি আগে থেকেই অবগত। তাই ক্যাম্পের ভিতরে-বাইরের চৌকিগুলোতে তল্লাশি বাড়ানো হয়েছে। নির্বাচনের দিন কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। যেন আশ্রিত রোহিঙ্গারা বরাবরেই ক্যাম্পেই অবস্থান করে।



নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহার করার শঙ্কার কথা স্বীকার করেই শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, এক মাস আগে থেকেই নজরদারির ব্যবস্থা নেয়া হয়েছে। কোনভাবেই যেন রোহিঙ্গাদের এই কাজে জড়ানো না হয় সেই ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। সেই সাথে নির্বাচন মৌসুমে রোহিঙ্গাদের ব্যস্ত রাখতেই নেয়া হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা। নির্বাচনের দিন রোহিঙ্গা ক্যাম্পে ক্রীড়া প্রতিযোগিতা চলবে।


জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহীন ইমরান জানান, রোহিঙ্গারা এই দেশে আশ্রিত। সুতরাং যারাই রোহিঙ্গাদের ব্যবহার করার উদ্যোগ নেবে, যথাযথ প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪ রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ১২ লাখ রোহিঙ্গার অবস্থান। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে আশ্রিত রোহিঙ্গাদের সম্পৃক্ত করা আইনিভাবে অবৈধ। যারা এই কাজে রোহিঙ্গাদের জড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা।


Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে