ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

বড়লেখায় ইলিয়াস কাঞ্চনের জন্মদিনে নিসচা'র কুরআন শরিফ বিতরণ ও দোয়া মাহফিল

সড়ক আন্দোলনের বিশ্বের রোলমডেল জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত গণমানুষের মাহনায়ক ইলিয়াস কাঞ্চনের আজ ৬৭তম জন্মদিন উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে সপ্তাহব্যাপী জনহিতকর বিভিন্ন মানবিক কর্মসূচির অংশ হিসেবে হাফেজ'দের মাঝে পবিত্র কুরআন শরিফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে আজ রবিবার (২৪ ডিসেম্বর) বেলা ২ টায় উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের দারুসসুন্নাহ গজভাগ মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি ও উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজির উদ্দিন। 

বিশেষ অতিথির বক্তব্য দেন দারুস সুন্নাহ গজভাগ মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মুজিবুর রহমান, শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন। 

এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য অজিত রবি দাস, আফজাল হোসেন রুমেল ও এমরান আহমদ প্রমুখ। 

প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মো. আজির উদ্দিন বলেন, আজ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৭'তম জন্মদিন। প্রতি বছর এই দিনে কোননা কোন ভালো মানবিক কাজ করে থাকে নিসচা। জন্মদিনকে কেন্দ্র করে সমাজের অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করে। এবার তারা সপ্তাহব্যাপী জনহিতকর মানবিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে এবং আজ হাফেজদের মাঝে পবিত্র কুরআন শরিফ প্রদানের মাধ্যমে কর্মসূচি শুরু করেছে। প্রতি বছর কেক না কেটে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে তাদের এই মহতি উদ্যোগ প্রশংসার দাবি রাখে তাছাড়া নিসচা বড়লেখা উপজেলা শাখা প্রতিনিয়ত দেশের কল্যাণে সমাজের কল্যাণে কাজ করে আপামর জনসাধারণের হৃদয়ে স্থান করে নিয়েছে। 

আলোচনা পরবর্তী সময়ে ১০ জন হাফেজদের মাঝে পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হয়। এছাড়াও ধারাবাহিকভাবে বিভিন্ন মাদ্রাসার ৫০ জন হাফেজদের মাঝে পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হবে।

পরে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের দীর্ঘায়ু কামনা ও সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মাশরুর আহমদ।

উল্লেখ্য, নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে প্রতিবারের ন্যায় এবারও নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী জনহিতকর মানবিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে যা রয়েছে:- ৫০ জন হাফেজ'দের মাঝে পবিত্র কুরআন শরিফ বিতরণ, দোয়া মাহফিল, এতিমখানায় খাবার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, নিম্ন আয়ের পরিবহন শ্রমিক পরিবারের মেয়ের বিয়েতে খাদ্য সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ অভিযানসহ অন্যান্য জনহিতকর মানবিক কর্মসূচির মাধ্যমে সড়ক আন্দোলনের বিশ্বের রোলমডেল নিরাপদ সড়ক চাই (নিসচা)'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত গণমানুষের মাহনায়ক জনতার নেতা বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উদযাপন কর হয়।

আরও খবর