শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

চকরিয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কক্সবাজারের চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ ও মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত ভাই সাইফুল ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে থানায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরের ডাচ বাংলা ব্যাংকের সামনে উপজেলা যুবলীগের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নেতা এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছরওয়ার আলম, সাবেক যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শহিদুল্লাহ চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আয়োজিত মানববন্ধনে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্তরের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।



মানববন্ধনে বক্তরা বলেন, ছোট্ট শিশুদের ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জেরে চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ ও মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত তার ভাই সাইফুল ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে হয়রানীমূলক ভাবে থানায় মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলাটি কোন ধরণের অনিয়মের বাহিরে তদন্ত ছাড়া রেকর্ড করা হয়েছে বলে দাবী করেছেন তারা। তাছাড়া থানার একজন ওসি উপজেলা যুবলীগের সভাপতি ও তার পরিবারের বিরুদ্ধে তদন্ত ছাড়া মামলা রেকর্ড করা অত্যান্ত দু:খজনক ঘটনা। তাই অনতিবিলম্বে দায়েরকৃত মামলাটি প্রত্যাহারের জোর দাবী করেছেন বক্তারা।

Tag
আরও খবর