পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

নোয়াখালী -২ আ.লীগের প্রার্থীকে জুতা দিয়ে আঘাতের চেষ্টা, যুবক আটক

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের পথসভা মঞ্চের দিকে জুতা নিয়ে তেড়ে যাওয়ার অভিযোগে মো. আলাউদ্দিন (৩২) নামের এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে ওই ঘটনা ঘটে।


এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে আলাউদ্দিনের স্বজনদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়,পথসভার মঞ্চে সংসদ সদস্য ও নৌকার প্রার্থী মোরশেদ আলম, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম কবিরসহ দলীয় নেতারা বসে ছিলেন। মাইকে বক্তা হিসেবে ব্যবসায়ী গোলাম মোস্তফার নাম ঘোষণা করা হচ্ছিল। এমন সময় সভামঞ্চের সামনে থাকা দলীয় নেতা–কর্মীদের সরিয়ে পেছনের দিক থেকে এক যুবক জুতা হাতে মঞ্চের দিকে তেড়ে যাচ্ছেন। তখন দলীয় নেতা–কর্মীরা তাঁকে ধরে পিটুনি দেন এবং পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। জানা যায় ওই যুবকের নাম মো. আলাউদ্দিন। তিনি সেনবাগের মধ্য কেশারপাড় গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মফিজুর রহমান।


আলাউদ্দিনের চাচাতো ভাই দ্বীন মোহাম্মদ ওরফে দিদার দাবি করেন, তাঁর চাচাতো ভাই আলাউদ্দিন প্রবাসী ছিলেন। মানসিক সমস্যা দেখা দেওয়ায় ৮ থেকে ১০ বছর আগে তাঁকে দেশে পাঠিয়ে দেওয়া হয়,তাকে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মানসিক রোগের চিকিৎসা করানো হলেও,কোনো ফল পাওয়া যায়নি। তিনি প্রায় সময়ই মানুষকে মারধর করেন, গালমন্দ করেন। কিছুদিন আগে তিনি স্থানীয় মসজিদের ইমামকে মারধর করেছিলেন। তাঁর মানসিক অসুস্থতার কাগজপত্র থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মজিদ  বলেন, আলাউদ্দিনকে আটক করে থানায় আনা হয়েছে। পথসভার মঞ্চের কাছে কী ঘটেছিল,তা বিস্তারিত জানেন না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ থাকে যে গত বেশ কয়েক দিন যাবত এই আসনে নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ করে আসছেন।

আরও খবর