শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে খুরুশকুলে কিশোর নিহত

ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে এক কিশোরের ব্যাটের আঘাতে আরেক কিশোরের মৃত্যু হয়েছে। কক্সবাজারের খুরুস্কুলে পূর্ব হামজার ডেইল এলাকায় ব্যাটমিন্টন এলাকার সাইফুল্লাহ নামের ওই কিশোরের মৃত্যু হয়।


রোববার (২৪ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কক্সবাজার সদর মডেল থানায় উপ পরিদর্শক আমজাদুর রহমান জানান, ব্যাটমিন্টন খেলতে এসে এক পর্যায়ে দুই কিশোরের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এতে সাইফুল্লাহ নামের এক কিশোরের মাথায় আঘাত করে আরেক কিশোর। পরে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম প্রেরণ করে। চট্রগ্রাম নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।



নিহত ও আঘাতকারী দুজনেই অপ্রাপ্তবয়স্ক বলে জানান আমজাদুর রহমান।


কিশোর সাইফুল্লাহ নিহতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ। হেফাজতে থাকা আঘাতকারী ১১ বছর বয়সী ওই কিশোরের স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সরবরাহ করে পুলিশ। সেখানে সে বলছিলো, ‘ ‘ব্যাটমিন্টন খেলতে না দেয়ায় সাইফুল্লাহ আগে তাকে মারধর করে। এতে সে ক্ষিপ্ত হয়ে ব্যাটের আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে সাইফুল্লাহ’।

Tag
আরও খবর