ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

সোহাগ পরিবহনে আগুন: দূর্ঘটনা নাকি নাশকতা?

কক্সবাজার শহরে সোহাগ পরিবহনের একটি স্ক্যানিয়া বাসে আগুন লাগার বিষয়ে চলছে নানান গুঞ্জন। কেউ বলছেন শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে আবার কেউ কেউ কেউ বলছেন, দুজন যুবক এসে পেট্রোল ভর্তি বোতল ছুঁড়ে মারলে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে জেল গেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,রাত আনুমানিক সাড়ে ৮ টার কিছু পর হঠাৎ বাসের পেছনের অংশে আগুন দেখতে পেলে তারা লোকজন ডেকে আগুন নিভিয়ে ফেলে। পরে সেখানে দমকল বাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বাসের ড্রাইভার মোখলেসুর রহমান খান জানান, বাসের ভেতরে ইঞ্জিনের বৈদ্যতিক সংযোগে শর্ট সার্কিট হওয়ায় ইলেকট্রিক লাইন পুড়ে গেছে। তবে তিনি সেখানে ছিলেন না, সেখানে ছিলো তার সহকারী। সহকারী এসি ছেড়ে দিয়ে ঘুমাচ্ছিলো গাড়ীতে। এমন সময় শর্ট সার্কিট থেকে আগুন লাগে। অন্যদিকে ৭১ টেলিভিশনের সাংবাদিক কামরুল ইসলাম মিন্টু স্থানীয়দের বরাতে জানিয়েছেন, দুজন যুবক এসে আগুন ধরিয়ে দিতে দেখেছে স্থানীয়রা।তিনি জানান, পেট্রোল ভর্তি একটি বোতল উদ্ধার হওয়ায় জনমনে সন্দেহ হচ্ছে এর পেছনে কারো হাত থাকতে পারে। তবে পুলিশ বলছে, প্রাথমিক ভাবে শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত বলে মনে করা হলেও, এটি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


Tag
আরও খবর