শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

ঈদগাঁওতে সংবাদকর্মীকে উপর্যুপরি কুপিয়েছে দুর্বৃত্তরা

ঈদগাঁও প্রেস ক্লাবের সহ অর্থ সম্পাদক ও দৈনিক রূপসী গ্রামের কক্সবাজার সদর প্রতিনিধি এম, সরওয়ার সিফা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে। ২৪ ডিসেম্বর রাতে লম্বা কিরিচ দিয়ে তাকে মাথায় উপরে কোপানো হয়। এ সময় সে মাথায় ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে যখন প্রাপ্ত হয়। স্থানীয় বাসস্ট্যান্ডের লাল ব্রিজের উত্তর পার্শ্বে মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে জনৈক মিজান সাঙ্গ-পাঙ্গদের নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কেউ বাজারের মডার্ন হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় ছয়টি সেলাই দেন। হামলাকারী মিজান লবণ শ্রমিক বলে জানা গেছে। আহত সরওয়ার ইসলামাবাদ ইউনিয়নের দক্ষিণ খোদাই বাড়ির বাসিন্দা। বাজার থেকে বাড়ি ফেরার পথে ঘটনা ঘটানো হয় বলে জানা গেছে। খবর পেয়ে আহতের সহকর্মী ও পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসেন। সংঘটিত ঘটনায় আহত সরওয়ার আইনী আশ্রয় নেবে বলে জানায়। এদিকে বর্বরোচিত এ হামলার ঘটনায় ঈদগাঁওয়ের কর্মরত সাংবাদিকরা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসী মিজানকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।অভিযোগের বিষয়ে জানতে হামলাকারী মিজানের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। পরবর্তীতে পাওয়া গেলে গুরুত্ব সহকারে ছাপানো হবে। তবে অপর একটি সূত্রে জানা গেছে, পারিবারিক জায়গা জমির বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে।


Tag
আরও খবর