দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর রায়পুর প্রেস- মিডিয়ার কর্মীদের সাথে মতবিনিময়

লক্ষ্মীপুরে রায়পুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ লক্ষ্মীপুর -২ (রায়পুর ও সদর আংশিক) মনোনীত প্রার্থী এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠানের ব্যক্তিগত কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, উপজেলা আ'লীগের যুগ্নসাধারন সম্পাদক ও রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আ'লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান পৌর আ'লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন, উপজেলা আ'লীগের সদস্য ও ৩নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিক পাঠান, উপজেলা আ'লীগের প্রচার সম্পাদক শরীফ হোসেন খোকন প্রমুখ।

এ সময় আরোও উপস্থিত ছিলেন রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, সাধারণ সম্পাদক মাহমুদ সানি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ আজম খান, রায়পুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সহসভাপতি প্রভাষক আখতার হোসাইন খান, এস এম জাকির হোসেন, কাদের, শিপন পাটোয়ারী, আরিফ হোসেন রুদ্র, জি এম ইউসুফ উপস্থিত ছিলেন। এসময় এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। লক্ষ্মীপুর দুই আসনে আমি সব আমরা ১৩ জন প্রার্থী রয়েছি। আমার ২বছর ৬ মাসে বিশ্ববিদ্যালয়, কলেজ, রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্রিজ-কালভার্ট, সাইক্লোন সেন্টার, অবকাঠামো, প্রশাসনিক ভবন, অফিস, ধর্মীয় প্রতিষ্ঠান, শতভাগ বিদ্যুতায়ন, স্যানিটেশন থেকে শুরু করে এমন কোন খাত নেই যেখানে উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি।

রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি বলেন, এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি পুরো লক্ষ্মীপুরে জেলার অভিভাবক। রায়পুর প্রেস- মিডিয়ার উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। অন্যকোন সরকারের আমলে রায়পুরে এত উন্নয়নের নজির নেই বলে আখ্যায়িত করেন।
Tag
আরও খবর