নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

সভাপতি কে দলের সব পদ-পদবী হতে অব্যাহতি

সভাপতি কে দলের সব পদ-পদবী হতে অব্যাহতি


নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে দলীয় ব্যানারে নৌকার প্রার্থী সংসদ সদস্য মোরশেদ আলমকে সমর্থন দেওয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুরকে কেন্দ্রীয় পদসহ দলের সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।








এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় হাসান মঞ্জুর বলেন, ‘বহিষ্কারের খবরে আমি খুব খুশি। আমি নিজেই দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু দল আমাকে বহিষ্কার করায় সেটির আর দরকার হচ্ছে না। আমি এখন নৌকা প্রতীকের কর্মী।’




মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানা গেছে। এছাড়া নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।


চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে জাতীয় পার্টির নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাসান মঞ্জুরকে কেন্দ্রীয় পদসহ পার্টির সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।




জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু বলেন, নোয়াখালী-২ আসনের লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী তালেবুজ্জামান মাঠে রয়েছেন। এরমধ্যে দলের সিদ্ধান্তের বাহিরে হাসান মঞ্জুর তার লোকজন নিয়ে নৌকার প্রার্থী সংসদ সদস্য মোরশেদ আলমকে সমর্থন জানান। বিষয়টি প্রমাণিত হওয়ায় হাসান মঞ্জুরকে কেন্দ্রীয় ও জেলার পদসহ সকল সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Tag
আরও খবর