ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

র‍্যাবের হাতে পেকুয়ার দুই অস্ত্র ব্যবসায়ী আটকের দাবী

কক্সবাজারের পেকুয়া দক্ষিণ মেহেরনামা এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করার দাবী করেছে র‌্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বলে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে র‍্যাব-১৫।


বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় র‌্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।



এতে বলা হয়, সোমবার (২৫ ডিসেম্বর) রাতে পেকুয়া দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া এলাকায় চকরিয়া-পেকুয়াগামী পাকা সড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। এসময় আটককৃতদের দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে ২টি দেশীয় তৈরী এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার এবং ২টি এন্ড্রয়েট ও ১টি বাটন ফোন, ৫টি সীম কার্ড, নগদ ছয় হাজার ছয়শত টাকা জব্দ করা হয়।


র‍্যাবের হাতে আটককৃতরা হলেন, পেকুয়া রাজাখালীর মোঃ আনছারুল ইসলাম এবং পেকুয়া বারবাকিয়ার আমিনুর রশিদ।



এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আনছারুল ইসলাম রাজাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও আমিনুর রশিদ পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

Tag
আরও খবর