ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

কক্সবাজার-১ আসনে প্রচারণায় বাধার অভিযোগ তুলে সিইসিকে জেনারেল ইব্রাহিমের চিঠি

কক্সবাজার-১ আসনে বর্তমান সংসদ সদস্যের সমর্থক আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশ কল্যাণ পার্টির নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলটির মনোনিত প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক। নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করে বর্তমান সংসদ সদস্য জাফর আলম উল্টো তার বিরুদ্ধে অভিযোগ করছে বলেও চিঠিতে উল্লেখ করেন সৈয়দ ইব্রাহিম।


বুধবার (২৭ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এই অভিযোগপত্রের সঙ্গে নির্বাচনী প্রচারণায় বাধাদানকারীদের একটি তালিকও পাঠিয়েছেন তিনি।


চিঠিতে মেজর জেনারেল (অব.) সৈয়দ ইব্রাহিম অভিযোগ করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দিতে কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলম তার মদদপুষ্ঠ জনপ্রতিনিধি (ইউপি চেয়ারম্যান) ও দলীয় রাজনৈতিক পদধারী সন্ত্রাসীদের মাধ্যমে আমার (সৈয়দ ইব্রাহিম) কর্মী ও সমর্থকদের নিয়মিত ভয়ভীতি দেখাচ্ছে এবং হুমকি দিচ্ছে। আবার তারাই আমার ও দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং অভিযোগ করছে।


চিঠির সঙ্গে সন্ত্রাসীদের একটি তালিকা দিয়ে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিতে প্রধান নির্বাচন কমিশনারের প্রতি অনুরোধ জানিয়েছেন মেজর জেনারেল (অব) সৈয়দ ইব্রাহিম।

Tag
আরও খবর