নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের হেফাজতে এক আসামীর মৃত্যু

কামরুল হাসান কাজল - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-12-2023 01:45:22 pm



 কামরুল হাসান কাজল,স্টাফ রিপোর্টারঃহবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের হেফাজতে রব্বানী (২৫) নামের একাধিক মামলার আসামীর মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। নিহত যুবক রব্বানী উপজেলা সদরের ১নং ইউনিয়নের নাগেরখানা গ্রামের মৃত মহিউদ্দিনের পুত্র। বানিয়াচং থানা পুলিশ আত্মহত্যার দাবি করলেও নিহতের পরিবারের দাবী থানা হাজতে পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে। জানা যায় যে,২৬ ডিসেম্বর মঙ্গল বার রাত সাড়ে ৮ টায় অসুস্থ অবস্থায় বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।জানা যায়, ঘটনার দিন বিকেল ২ টার সময় বানিয়াচং থানার এ এস আই মনিরুল ইসলাম একাধিক চুরি ছিনতাই মামলার আসামি রব্বানী(২৫)কে বানিয়াচং উপজেলা সদরের বড় বাজার এলাকার  মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ থেকে আটক করে থানায় নিয়ে যান।আটকের সময়ই এস আই মনিরুল ইসলাম রব্বানীকে মারপিট করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।পুলিশ জানায়,রব্বানীর বিরুদ্ধে একাধিক চুরি ডাকাতির মামলা চলমান রয়েছে। সম্প্রতি তাকে নতুন ২টা মামলায় গ্রেফতার করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় সন্ধ্যায় পুলিশের অগোচরে সে হেফাজত খানার সিলিং ফ্যানে গলায় ফাঁস দেয়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।অপরদিকে রব্বানীর মা ফজরচানের দাবী পুলিশ আমার ছেলেরে  মাইরধর কইরা মাইরা ফালাইছে।আমার পোলা কেন ফাঁস লাগাবে,এটা একটা ষড়যন্ত্র।আমি আমার ছেলে হত্যার বিচার চাই।এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন জানান,রব্বানীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে থানা পুলিশ কোনপ্রকার মারধর করেনি। ঘটনার সময় আমি থানায় ছিলামনা।এসে জানতে পারি ছেলেটি গলায় ফাঁস দিয়েছে।

Tag
আরও খবর
6a3a1926c534d-230626112702.webp
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস

১ দিন ১৫ ঘন্টা ৩৮ মিনিট আগে



6a39437ee2859-220626081526.webp
এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি

২ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে