শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

কোস্ট ফাউন্ডেশনের স্থানীয় ক্লাব ফুটবলে দমদমিয়াকে হারিয়ে ফাইনালে নয়াপাড়া ক্রীড়া একাডেমী

বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন আয়োজিত উখিয়া-টেকনাফ আন্তঃক্লাব ফুটবল টূর্ণামেন্টে-২০২৩ইং সেমি ফাইনাল খেলায় হোয়াইক্যং নয়াপাড়া ক্রীড়া একাডেমী ১-০ গোলে দমদমিয়া যুব কল্যাণ সমিতিকে হারিয়ে ফাইনালে উপনীত হয়েছে। 


২৭ ডিসেম্বর বিকাল ৩টায় হ্নীলা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কোস্ট ফাউন্ডেশন আয়োজিত আন্তঃক্লাব ফুটবল ট‚ণামেন্টে-২০২৩ইং সেমি ফাইনাল খেলা হোয়াইক্যং নয়াপাড়া ক্রীড়া একাডেমী এবং দমদমিয়া যুব কল্যাণ সমিতি একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ্বের ২৪মিনিটের মাথায় নয়াপাড়া ক্রীড়া একাডেমীর ১০নং জার্সিধারী খেলোয়াড় নুরুল আমিন চমৎকার গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর দমদমিয়া যুব কল্যাণ সমিতির খেলোয়াড়েরা আক্রমনাত্নক হয়ে খেললেও গোলের দেখা পায়নি। প্রথমার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন। মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়। উভয় দলের খেলোয়াড়েরা আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা এগিয়ে চলে। কিন্তু শেষ পর্যন্ত কোন দলই নতুন করে গোলের দেখা পায়নি। খেলা শেষ হলে রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। এরপর হোয়াইক্যং নয়াপাড়া ক্রীড়া একাডেমী ১-০ গোলে জয়ী হয়ে আগামী ৩১শে ডিসেম্বর উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় উখিয়া উপজেলা ক্লাব টূর্ণামেন্ট বিজয়ী দলের মুখোমুখী হবে। 


খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন সিরাজুল ইসলাম মাংগো, সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন মফিজুর রহমান কানন ও মামুন। 

 

উল্লেখ্য, ২০১৯ইং হতে কোস্ট ফাউন্ডেশন-ইউএনএইচসিআর এর আর্থিক সহায়তায় মিয়ানমার হতে আগত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক ও স্থানীয় জনগোষ্ঠির মধ্যে সৌহার্দপূর্ণ সহাবস্থান নিশ্চিতের লক্ষ্যে সুরক্ষার জন্য খেলাধুলা প্রকল্প নিয়ে কাজ করে চলছে। এ প্রকল্পের মাধ্যমে উভয় জনগোষ্ঠির মধ্যে সামাজিক সংযোগ ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে উভয় কমিউনিটির যুব সমাজকে অবৈধ কার্যকলাপে জড়িত হওয়া থেকে বিরত রাখতে বিভিন্ন সাংস্কৃতিক ও খেলাধুলার আয়োজন করছে। এরই প্রেক্ষিতে রোহিঙ্গা ও স্থানীয় যুবকদের মধ্যে ১৮টি এবং টেকনাফ ও উখিয়া উপজেলায় ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে ১৩টি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩সালে দাতা সংস্থার ইউএনএইচসিআর এর সহযোগিতায় টেকনাফ ও উখিয়া উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬টি প্রীতি ফুটবল ম্যাচ এবং ৮টি স্থানীয় ক্লাবের যুবকদের নিয়ে ১টি ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করে। পর্যায়ক্রমে খেলা শেষে ৩১ডিসেম্বর উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার মধ্য দিয়ে এই ক্লাব টূর্ণামেন্টের সমাপ্তি ঘটবে। 

Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৪ ঘন্টা ১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে