কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

ধর্ম প্রতিমন্ত্রীর প্রচারণায় নির্মিত নৌকা প্রতীকের সেই তোরণগুলো ভেঙে ফেলেছে প্রশাসন


জামালপুর-২ ইসলামপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করে নির্মিত নৌকা প্রতীকের তোরণ প্রশাসনের উদ্যোগে ভেঙে ফেলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে নির্মিত নৌকা প্রতীকের তোরণ ভেঙে ফেলা হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরিদুল হক খান দুলালের নির্বাচনী প্রচারণার লক্ষ্যে উপজেলা শহরের প্রাণকেন্দ্র রেলওয়ে স্টেশন মোড় এলাকাসহ উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারের মূল প্রবেশ পথে, টুংরাপাড়া ব্রিজপাড়, চন্দনপুর মোড় এবং কড়ইতলা মোল্লাহ বাজারে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে গেটসহ নৌকা প্রতীকের বিশাল তোরণ নির্মাণ করা হয়। নির্মিত ওইসব তোরণে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছবিসহ 'নৌকায় ভোট দিন' লেখা সংবলিত ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়।

এনিয়ে গতকাল দেশচিত্র পত্রিকার অনলাইন ভার্সনে খবর প্রকাশ হলে বিষয়টি প্রশাসনের দৃষ্টি গোচর হয়। পরে প্রশাসনের উদ্যোগে তোরণগুলো ভেঙে দেওয়া হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জামান চৌধুরী বলেন, 'নির্বচনী প্রচারণায় গেট এবং প্রতীকের তোরণ নির্মাণ করা যাবে না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকা প্রতীকের তোরণ নির্মাণের বিষয়টি আমার জানা নেই।'

কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের প্রার্থী এসএম শাহীনুজ্জামান শাহীনের সমর্থক পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর বলেন, 'নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় নির্মিত গেট ও নৌকা প্রতীকে তোরণগুলো প্রশাসনের উদ্যোগে ভেঙে ফেলা হয়েছে।'

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'নির্বাচনী প্রচারণায় গেট কিংবা প্রতীকের তোরণ নির্মাণ করা যাবে না। এটা আচরণবিধি লঙ্ঘন। কোনো প্রার্থীর পক্ষে গেট কিংবা তোরণ নির্মাণ করার বিষয়ে আইনানুসারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।'


আরও খবর