শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

৩ ঘন্টার বেশী সময় সাগরে সাঁতার কেটে সেন্টমার্টিন পৌঁছালেন ৪০ জন

অব‌শে‌ষে সাগ‌রের ১৬ দশ‌মিক ১ কি‌লো‌মিটারের বাংলা চ‌্যা‌নেল পা‌ড়ি দি‌য়ে ৪০ জন সাতারু টেকনা‌ফের শাহপরীর দ্বীপের সমুদ্র সৈকত থে‌কে সেন্টমা‌র্টিন দ্বী‌পে পৌ‌ঁছা‌লেন। বৃহস্প‌তিবার সকাল সা‌ড়ে ৯টার দি‌কে ৪৩ জন সাঁতারু অংশ নি‌লেও ৩ জন অসুস্থ হ‌য়ে পড়ায় তারা সেন্টমা‌র্টি‌নে পৌঁছ‌তে পা‌রেন‌নি। এবারের ১৮তম ভিসাথিং বাংলা চ্যানেল সাঁতার ২০২৩ প্রতি‌যো‌গিতার আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’।



৩ ঘন্টা ৩৫ মি‌নিট সময় নি‌য়ে সবার আগে এবার বাংলা চ‌্যা‌নেল পা‌ড়ি দেন সাইফুল ইসলাম রা‌সেল। এরপর ৪ ঘন্টা ৪ মি‌নিট সময় নি‌য়ে মো. ইলিয়াস‌ হো‌সেন, ৪ ঘন্টা ১১ মি‌নিটে সুমন বালা এবং ৪ ঘন্টা ১৩ মি‌নিট সময় নি‌য়ে মো. ম‌নিরুজ্জামান বাংলা চ‌্যা‌নেল পা‌ড়ি দেন।


Ezoic

এবারের বাংলা চ্যানেল সাঁতারের প্রধান সমন্বয়ক ও ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার বলেন, দে‌শের তরুন প্রজন্ম যা‌তে সাঁতা‌রের প্রতি আগ্রহী হয় এবং নেশার মত খারাপ কাজ থে‌কে তারা যা‌তে দূ‌রে থা‌কে সেজন‌্য প্রতি বছর এই আয়োজন।


১৩তম বা‌রের মত বাংলা চ‌্যা‌নেল পাড়ি দেয়া মো. ম‌নিরুজ্জামান ম‌নির জানান, বাংলা চ‌্যা‌নেলকে তু‌লে ধরা ও সাঁত‌ারের প্রতি ভালবাসা থে‌কেই প্রতি বছর এই প্রতি‌যো‌গিতায় অংশ নি‌চ্ছেন তি‌নি।


এবার অংশ নেয়া দুই নারী সাতারুর দুজ‌নেই বাংলা চ‌্যা‌নেল পা‌ড়ি দি‌য়ে‌ছেন। প্রথমবা‌রের মত অংশ নি‌য়ে বাংলা চ‌্যা‌নেল পা‌ড়ি দেন ভারতীয় নারী সাতারু রচনা শর্মা। সাঁতা‌রের প্রতি ভাল লাগা থে‌কেই এই প্রতি‌যো‌গিতায় অংশ নি‌চ্ছেন ব‌লে জানান‌ তি‌নি।



আর বাংলা‌দে‌শের নারী সাতারু সোহাগী আক্তার দ্বিতীয়বা‌রের মত এই চ‌্যা‌নেল পা‌ড়ি দি‌লেন। তীব্র ইচ্ছা শ‌ক্তি থে‌কেই এই প্রতিযো‌গিতায় অংশ নেয়ার কথা জানান তি‌নি।


খাগড়াছ‌ড়ির থে‌কে তৃতীয়বা‌রের মত ইং‌লিশ চ‌্যা‌নেল প‌া‌ড়ি দেয়া উজ্জ্বল চৌধুরি ব‌লেন, শুধু পুকুর বা নদী‌ নয় তারা যে সাঁতরে সাগরও পা‌ড়ি দি‌তে পা‌রেন সেটা সবাইকে দেখা‌তে চান।


বঙ্গোপসাগরে দূরপাল্লার সাঁতারের উপযোগী ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল আবিষ্কার করেন প্রয়াত এ্যাডভেঞ্চার গুরু কাজী হামিদুল হক। ২০০৬ সালে প্রথমবারের মতো বাংলা চ্যানেল সাঁতার অনুষ্ঠিত হয়। এই প্রতি‌যো‌গিতার মধ‌্য দি‌য়ে কক্সবাজার ও বাংলা চ‌্যা‌নেল গোটা বি‌শ্বের কা‌ছে আরো প‌রি‌চিত ও আকর্ষনীয় হ‌য়ে উঠ‌বে এমনটাই প্রত‌্যাশা কর‌ছেন আয়োজক ও সাঁতারুরা।

Tag
আরও খবর